মানিয়ে নিলেই

মল্লিকা রায়'s picture
মল্লিকা রায় মঙ্গল, ২০২৫-০৮-২৬ ০৪:২৬

এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি ক্রমে
অবাক হই না আর,ক্রোমোজোম হারিয়ে গেলে
অস্তিত্ব থাকে না আর জানি
গলা থেকে খসে যায় স্বর
কারু চেনা পথ ভুল হয় অচেনায়, অবাক হই না আর!

সবকিছুই কেমন মানিয়ে নিচ্ছি যেন
প্রতিবাদও নেই, আসেই না
বুঁজে আসে গলা, চৌখস অভিনয় কারও
মন না ছুঁলেও, পৌঁছয় না
হৃদয়ের কাছে। বলতেই হয়
ভালো আছি খুব
এ পর্যন্তই এর বেশি টানাটানি মারামারি নেই
দখল হয়েছে বলে নেই গালাগালি
অবজ্ঞা সয়ে সয়ে এ সময়
কেমন মানিয়ে নিচ্ছি সব !

ঢিল ছুড়লেও চুপ থাকি
ওপাশের ঢিপ করে পরা অর্ধভূখ প্রেমীর বসুধা
কিছুই বলিনা, মনমড়া হই
সব নিয়ে যায় ভালোলাগা, এ যাবৎ সব
চোরেরা সজাগ খুব মুখ বুঁজে পরে থাকি
নিজেই অবাক হই পরে.......||

__________________

মল্লিকা রায়/Mallika Roy.

m.c.'s picture
Well said

m.c. 27 সপ্তাহ 6 দিন আগে

Well said

রেবতী's picture
‘সবকিছুই কেমন মানিয়ে নিচ্ছি

রেবতী 27 সপ্তাহ 6 দিন আগে

‘সবকিছুই কেমন মানিয়ে নিচ্ছি যেন
প্রতিবাদও নেই, আসেই না’

যা বলেছেন, এই ক্লীবত্ব আমাদের প্রাপ্য ছিল!

kalyan's picture
বাস্তব কথা

kalyan 27 সপ্তাহ 6 দিন আগে

বাস্তব কথা



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline