পাঠ প্রতিক্রিয়া

ঝর্না's picture
ঝর্না বুধ, ২০২৫-০৪-১৬ ১৫:১১

"পাশের বাড়ির মেয়ে"

এপাশে জ্বর হলে, ওপাশেও ভালো নেই
এদিকের মনখারাপে,বাতি নেভে সেখানেও

কেমন আছ পাশের বাড়ির মেয়ে??
ঘড়ির কাঁটার মত, নির্ঘাত ছুটছে
তোমারও সময়

আমিও তো থেমে নেই
গল্পে লিখি তোমার কথা,
কখনও বা ভাঙাচোরা কটা কবিতাও

ভাগ্যিস জায়গা বদল হলো
না হলে এই অসুখের কারণ যে তুমি
জানতেই পারতাম না।

(কৃতজ্ঞতা: আজ পড়া সিদ্ধার্থদার গল্প "পাশের বাড়ির মেয়ে"- সিদ্ধার্থ মুখোপাধ্যায়। প্রকাশিত "দেশ" এপ্রিল ২০২৫ সংখ্যায়। পড়লে চিনচিনে একটা ব্যথা হয় সেই সব পাশের বাড়ির মেয়েদের জন্য, নাকি মানুষটা যে তাকে খুঁজে চলেছে।)

হিয়া রাজা 's picture
ঝরঝরে ভাষায় --

হিয়া রাজা 1 বছর 4 সপ্তাহ আগে

গল্পটা পড়ে উঠতে পারিনি সময় করে, তবে কবিতা যেমন আপনি লেখেন, তেমনি হয়েছে, ঝরঝরে ভাষায় তরতরে কবিতা !
গল্পটা পড়তে হবে ।

m.c.'s picture
Superb!

m.c. 1 বছর 4 সপ্তাহ আগে

Superb!

এনা's picture
দারুণ ঝর্নাদি

এনা 1 বছর 4 সপ্তাহ আগে

দারুণ ঝর্নাদি

মধুছন্দা's picture
সেভ করা থাকল ঝর্নাদি

মধুছন্দা 1 বছর 4 সপ্তাহ আগে

সেভ করা থাকল ঝর্নাদি

ঝর্না's picture
খুব খুব ভালোলাগলো এ লেখায়

ঝর্না 1 বছর 4 সপ্তাহ আগে

খুব খুব ভালোলাগলো এ লেখায় আপনাদের পেয়ে...
হিয়া...সুক্রিয়াআআআ জি
mc, এনা ও মধুছন্দা...এত্ত ভালোলাগা...

খায়রুল আহসান's picture
খুব ভালো লাগল এ কবিতা পড়ে, এবং কিছু নস্টালজিয়াও জেগে উঠলো।

খায়রুল আহসান 1 বছর 2 সপ্তাহ আগে

খুব ভালো লাগল এ কবিতা পড়ে, এবং কিছু নস্টালজিয়াও জেগে উঠলো।

.....

ভালবাসা ভালবাসি....

ঝর্না's picture
সুক্রিয়া খায়রুলদা...

ঝর্না 51 সপ্তাহ 2 দিন আগে

সুক্রিয়া খায়রুলদা...



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline