লগ 3
hiya
শনি, ২০২৫-০৩-২৯ ১৭:৫৩
শনি, ২০২৫-০৩-২৯ ১৭:৫৩ যখন যেমন এসেছো, বেসেছি পাগল পাগল ভালো
লুকোচুরি খেলা শুধু সারাবেলা
দেখেও না দেখা নাকি অবহেলা
বেকার দু বেলা পার করে এসে যখন সময় হলো
বেড়া ভেঙে এসে তোমায় ছোঁবার
ভালোবাসি এইটুকু বলবার
তখন পৃথিবী এতোই অবাক এতোই অসঙ্গত -
জমানো কবিতা নিঃস্ব হাওয়ায়
উড়ে উড়ে দূরে, আরো দূরে যায়
আরো ছোট আর আরো ভঙ্গুর ছুঁড়ে ফেলবার মতো !
এমন ছিলোনা কথা তবু যেন কথা ভাঙবারই কথা
হারবার খেলা, হারাবার খেলা
ময়দান জুড়ে অঙ্গার ঢালা
বিষের ওষুধ হেমলক জ্বালা ব্যাথার ওষুধ ব্যাথা
তবু তো খেলায় চোখ বেঁধে রাজি
যা যা ছিল সব রেখেছি তো বাজী
মাটিতে পেতেছি বিছানা আর আকাশ করেছি ছাতা -
কিসের হিসেব কোথায় নিকেশ
মাখামাখি প্রেম মধু আর বিষে
তুমিই উকিল ফরিয়াদি কাজী, তুমিই পরিত্রাতা !
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 294





m.c. 45 সপ্তাহ 1 দিন আগে
Beautiful
indrani 45 সপ্তাহ 1 দিন আগে
খুব, খুব সুন্দর
পাওলী 45 সপ্তাহ 1 দিন আগে
দারুউউউউণ হিয়াদা
s. malhotra 45 সপ্তাহ 1 দিন আগে
‘তুমিই উকিল ফরিয়াদি কাজী, তুমিই পরিত্রাতা’
‘সেই’ বলেছেন
s. malhotra 45 সপ্তাহ 1 দিন আগে
‘এমন ছিলোনা কথা তবু যেন কথা ভাঙবারই কথা
হারবার খেলা, হারাবার খেলা’
আমার ক্ষেত্রে শুধু হারবার খেলা
হারাবো আর কাকে
পরবর্তী লগে-র জন্য আমার অপেক্ষা লগ্নী করলাম
kalyan 45 সপ্তাহ 1 দিন আগে
চমৎকার লগ তিন
ঝর্না 45 সপ্তাহ 14 ঘন্টা আগে
ওয়াও...দূর্দান্ত...
মালহোত্রাজির সাথে আমিও...অপেক্ষা বাড়ল, হিয়া...
বনলতা 44 সপ্তাহ 6 দিন আগে
লগ সিরিসের জন্য অনেক শুভেচ্ছা
এটিও খুবই ভাল লাগল
hiya 44 সপ্তাহ 4 দিন আগে
সবাইকে অনেকানেক আন্তরিক শুভেচ্ছা !
নতুন মন্তব্য পাঠান