বেপথু সময় !

hiya's picture
hiya শুক্র, ২০২৫-০২-২১ ১৭:৩৮

তোমার প্রান্তর জুড়ে না দেখা অসীম
অযুত অমৃত নিরাময়,
ইন্দ্রিয়ে বিছিয়ে রেখেছো আঘ্রাণ,
চেতনে বেপথু সময় !

আশ্চর্য অন্বয়ে জাগে অদ্ভুত মৌন উৎসবমুখর
এক অসম্ভব তেরো বিলিয়ন আবর্ষের দীপাবলী রাত,
দেখে যাওয়া ক্রমে, ক্রমে
বয়ে যাওয়া এ মহাসঙ্গমে -
একমেবাদ্বিতীয়ম আরো আশ্চর্য অদ্ভুত প্রভাত !
আলো, আলো-আঁধারীর আঁধি সন্ধিতে
জীবনের মহা বৃন্দগান,
অসম্ভব মগ্ন এক চেতনার মহাকুম্ভ স্নান !

অবাক শব্দের এই অদ্ভুত নিষ্ঠ পরব,
নিবিড় স্পন্দনে ডাকাডাকি
ওঙ্কারে অহংকারে মিলেমিশে,
এই নিলামের দর হাঁকাহাঁকি
অচেনার থেকেও অনেক অচেনা অন্য কোনো কেউ
নিংড়ে নেয় বর্ণমালা,
বসে আঁকে রক্তে মাংসে,
সময়ের ক্যানভাসে, তুলে যায় লক্ষ কোটি ঢেউ !

অমৃতের আহবান তো ডেকে যায় মিঠাইয়ের পরতে পরতে,
খালি জানা বাকি আর -
নারী বাইনারি বা যোনি ছাড়া অন্যকিছু বুঝতেই
আদমের বাচ্চার চুরাশী লক্ষ যোনি পার !

__________________

কিছু না

নিশার's picture
"আশ্চর্য অন্বয়ে জাগে অদ্ভুত

নিশার 1 বছর 11 সপ্তাহ আগে

"আশ্চর্য অন্বয়ে জাগে অদ্ভুত মৌন উৎসবমুখর
এক অসম্ভব তেরো বিলিয়ন আবর্ষের দীপাবলী রাত,
দেখে যাওয়া ক্রমে, ক্রমে
বয়ে যাওয়া এ মহাসঙ্গমে -
একমেবাদ্বিতীয়ম আরো আশ্চর্য অদ্ভুত প্রভাত !"

গায়ে কাঁটা দিল
একমেবাদ্বিতীয়ম লিখেছেন

ঝর্না's picture
খুব ভালো লিখেছেন, হিয়া।

ঝর্না 1 বছর 11 সপ্তাহ আগে

খুব ভালো লিখেছেন, হিয়া।

hiya's picture
অসংখ্য ধন্যবাদ, কবিতাটা খুব

hiya 1 বছর 11 সপ্তাহ আগে

অসংখ্য ধন্যবাদ, কবিতাটা খুব একটা উতরোয় নি, অতিকথন হয়ে গেছে বলে মনে হয়েছে আমার !
কিন্তু অনুভূতিটা যখন উপলব্ধিতে আসে তখন ভাবতে অবাক লাগে যে সবটাই সত্যি !

ঝর্না's picture
এটা স্বল্প হলে কেমন হত

ঝর্না 1 বছর 11 সপ্তাহ আগে

এটা স্বল্প হলে কেমন হত জানিনা।
এটুকু বলতে পারি, কবিতাটির সাথে জাস্টিফাই করা হয়েছে।
খুব ভালো বললেন শেষটা।
ভালো থাকবেন খুব।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline