ভাল বন্ধু তোকে !

hiya's picture
hiya মঙ্গল, ২০২৫-০২-০৪ ০৭:৫৭

ভাল থাকার ভাল বন্ধু, কোথায় থাকিস তুই !
আকাশ পাতাল গন্ধে মাতাল, গোলাপ বেলি জুঁই !
নীলাম্বরী, কাঁচের চুড়ি, সলমা জরি সখি,
আসবি রে তুই, বসবি রে তুই, চোখের মধ্যে রাখি !
ভাল থাকার ভাল বন্ধু, এই কি তবে এলি ?
চৌদিকে চাল, বিষে মাতাল, বসতটুকুও খেলি !
সোহাগজলের কনকলতা আশাভরসা সাফ !
ভাল থাকার ভাল বন্ধু, সাত খুন তোর মাফ !

ভাল থাকার ভাল বন্ধু, কোথায় তোকে রাখি !
মন খারাপের ঝোপে ঝাড়ে দিস খালি তুই ফাঁকি।
আকাশকুসুম, ইষ্টিকুটুম, আমার হাতেম-তাই।
সকাল বিকেল, মাদারী খেল, এই আছো এই নাই।
খুঁজতে তোকে, হাতের ফাঁকে, পালায় সুখের পাখি,
অলীক ব্যথায়, ছেঁড়া খাতায়, নীলের আঁকিবুঁকি।
গভীর রাতে, নিজের সাথে খেলছি কাটাকুটি,
যা উড়ে তুই, পাগলী চড়ুই, দিলাম তোকে ছুটি।

__________________

কিছু না

কুমু's picture
পড়তে ভালো লাগলো ।

কুমু 1 বছর 18 সপ্তাহ আগে

পড়তে ভালো লাগলো ।

সনির্বন্ধ's picture
বাঃ কী সুন্দর!

সনির্বন্ধ 1 বছর 18 সপ্তাহ আগে

বাঃ কী সুন্দর!

নাহুম's picture
রাইম দারুণ সুইট পোয়েম!

নাহুম 1 বছর 18 সপ্তাহ আগে

রাইম দারুণ
সুইট পোয়েম!

ভুতুম তাঁতুস 's picture
কাটলে ছড়া

ভুতুম তাঁতুস 1 বছর 18 সপ্তাহ আগে

কাটলে ছড়া, নাচবা তুলে বাহু
চাঁদ গিলাছে, গোলকাট্টু রাহু,
কিমান মজায়, কলিক ভরা গাঁজু
টানছা কষি, বইলছে আহু আহু।
তুয়ার মইধ্যে য়েমনি মজা ভাউ
দিখান দেহি কিমান ধুঁয়া খাউ
লদকা লদকি পিরিত বেহাদ জ্বাল
সখ মিটিলে জইলে পুইরবে খাল
নাইছলে নাচন নাইচও রহু রহু
কোবতে পিরেত কন্দোকাটা বাহু !
Smile Wink

নাহুম 's picture
খাসা, ভুতুম তাঁতুস

নাহুম 1 বছর 18 সপ্তাহ আগে

খাসা, ভুতুম তাঁতুস Smile

ঝর্না's picture
আরিব্বাস...ভূতুম কবি...হেব্বি

ঝর্না 1 বছর 18 সপ্তাহ আগে

আরিব্বাস...ভূতুম কবি...হেব্বি হলো তো... Smile
হিয়া...দারুন লেখা...



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline