সমূহটি জমা রাখি...

একজন কবিতা-কুটুম্ব's picture
তিংকু

সমূহ বেদনা থেকে একটি কণাই নাও, স্বাদ-নেওয়া-ছলে।
আকীর্ণ ঝরাফুল, ঝরাপাতা, মৃতশাখা- বেঁধেছ আঁচলে
একটি মাত্র তার। মৃত্যুর পরও কার সুরভি শোঁকার সেই বেহায়া অভ্যেস
আজও ছাড়তে পারো নি।

বিদায়ের কাল এলে যেন কোনও চলিত কারণই
প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায় হেসে পথে আর
কমলটি বুকে চেপে তারপর ফিরিয়ে দেয়ার
একপেশে অজুহাত যেন ঠিক চিত্রোপযোগী
হয়ে ওঠে, লাগসই তেমন আভোগই
রেখেছ সঙ্গীতে...

সমূহটি জমা রাখি, কণাটিকে পারো রেখে নিতে ...

এলিন 's picture
আনাভি ঝাঁকালে ?

এলিন 1 বছর 6 দিন আগে

হৃদয়ে বসেছ নিধি।
নাড়ালে কি পরিধি ?
আনাভি ঝাঁকালে ?
সকল অকিঞ্চিৎকরই
আলোড়ন যাচঞা করি
তবু এ আকালে ...

m.c.'s picture
Fantastic

m.c. 1 বছর 6 দিন আগে

Fantastic

হলুদ's picture
অনবদ্য তিংকু

হলুদ 1 বছর 5 দিন আগে

অনবদ্য তিংকু

সামিয়া's picture
‘আকীর্ণ ঝরাফুল, ঝরাপাতা,

সামিয়া 1 বছর 5 দিন আগে

‘আকীর্ণ ঝরাফুল, ঝরাপাতা, মৃতশাখা- বেঁধেছ আঁচলে
একটি মাত্র তার। মৃত্যুর পরও কার সুরভি শোঁকার সেই বেহায়া অভ্যেস
আজও ছাড়তে পারো নি।’

excellent!

মধুছন্দা's picture
জমা রাখতেই হল মানে সেভ করে

মধুছন্দা 1 বছর 5 দিন আগে

জমা রাখতেই হল Smile
মানে সেভ করে রাখলাম তিংকুদা

অনিতা's picture
সপাট, দুর্দান্ত, অসামান্য!

অনিতা 1 বছর 5 দিন আগে

সপাট, দুর্দান্ত, অসামান্য!

রেহানা's picture
‘‘সমূহ বেদনা থেকে একটি কণাই

রেহানা 1 বছর 5 দিন আগে

‘‘সমূহ বেদনা থেকে একটি কণাই নাও, স্বাদ-নেওয়া-ছলে।
আকীর্ণ ঝরাফুল, ঝরাপাতা, মৃতশাখা- বেঁধেছ আঁচলে
একটি মাত্র তার। মৃত্যুর পরও কার সুরভি শোঁকার সেই বেহায়া অভ্যেস
আজও ছাড়তে পারো নি।’’

কেয়া বাত, কেয়া বাত
সম্পূর্ণতঃই লা জবাব

কুমু's picture
তুমুল লিখা ,মুগ্ধ হোয়ে গেলাম

কুমু 1 বছর 4 দিন আগে

তুমুল লিখা ,মুগ্ধ হোয়ে গেলাম ।

সনির্বন্ধ's picture
জাস্ট ফাটাফাটি

সনির্বন্ধ 1 বছর 4 দিন আগে

জাস্ট ফাটাফাটি

সনির্বন্ধ's picture
আরো চাই তিংকু

সনির্বন্ধ 1 বছর 4 দিন আগে

আরো চাই তিংকু

ঝর্না's picture
ওয়াও...কি লেখা! তুমুল

ঝর্না 1 বছর 12 ঘন্টা আগে

ওয়াও...কি লেখা! তুমুল তুমুল...



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline