নিজের ঠিকানা

একজন কবিতা-কুটুম্ব's picture
সামিয়া

একটি গোপন জায়গা চাই
যেখানে ইচ্ছেমতো বসে লাল শাক দিয়ে
ভাত মেখে খেতে পারি
একটি গোপন জায়গা যেখানে
ইচ্ছেমতো করতে পারি তোলপাড় ধুলোর শয্যা
ঠিক কোনো শালীন নারী নয় যে প্রিয়া অথবা বন্ধু
কোনো বন্ধুও নয় আড্ডাবাজ অথবা সোমরসধারী
একা একা হবার বহুদিনের বাসনা
প্রতিবার ভেঙে যায় একটি গোপন জায়গার অভাবে
যেখানে ঠিক কোন না কোন ছিদ্র দিয়ে ঢুকে
পড়ে স্মৃতি-রুপী সর্প
প্রতিবার দংশনে মারা যাই
প্রতিবার ফিরিয়ে আনে বেহুলা জীবন

ASIT KUMAR ROY's picture
এ কেমন তোর আসা এসেছিস যখন

ASIT KUMAR ROY 1 বছর 5 সপ্তাহ আগে

এ কেমন তোর আসা
এসেছিস যখন থাকনা দুদিন আরাম আয়েস করে
এসেই করিস পালায় পালায়
আমরা কি তোর অবহেলার পাত্র' নাকিরে।
তোর জন্য পৌষ রেখেছি পিঠে পুলিতে
খেজুর রস মা ঠাকুমার নকশা বড়ী দেওয়াতে।
মাঘের শীত শুনেছিলাম বাঘের গায়েতে।
তোর কি হোল বল দিকিনি
একটু পেশী নাচালি ঐ মকরসংক্রান্তিতে।
তারপর যেই কে সেই শুধু যাই যাই।
স্বরসতীর অঞ্জলিতে তোকে কি ছাড়তে চাই।
তুই থাকলেই কতরকম আদর আব্দার চোখাচুখি
হলুদ বনে স্বরসতী দেদার ছড়াছড়ি।
তোকেই ঘিরে শুরু হয় প্রেমের প্রথম পর্ব।

থাকনা শীত বসনা যাসনা শীত চলে
থাকলে তোকে মুড়ে দেবো পশ্মিনা শালে।
কথা দিলাম আর কটা দিন থাক
হোলির রঙ লাগলে গায় তারপরে যাস চলে।

হোলি শেষ হলে যাস।

ঝর্না's picture
একদম। গোপন জায়গা বোধহয়

ঝর্না 1 বছর 5 সপ্তাহ আগে

একদম। গোপন জায়গা বোধহয় সত্যিই দূর্লভ।
দারুন লিখেছেন।

Hiya Raja's picture
খুব ভাল লাগলো কবিতাটি !

Hiya Raja 1 বছর 5 সপ্তাহ আগে

খুব ভাল লাগলো কবিতাটি ! ব্যতিক্রমী আর ভীষণ আন্তরিক !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline