তোমার কবিতা সব
hiya
বুধ, ২০২৫-০১-২২ ১৭:১৯
বুধ, ২০২৫-০১-২২ ১৭:১৯ তোমার কবিতা সব, ছুঁয়ে ছুঁয়ে থাকা জল, এ মায়া প্রপঞ্চ জুড়ে বান,
ভানুমতী স্বপ্নজালে, বেবাক ভরেছে ঝুলি,
বানভাসি হট্টমেলা খান !
তোমার কবিতা সব, অনাহত কলরব, সৃষ্টির উৎসে ফেরা বান
তোমার কবিতা সব, ছুঁয়ে ছুঁয়ে থাকা জল, এ মায়া প্রপঞ্চ জুড়ে বান !
তোমার মুখের কথা অবাক কল্পকথা, গল্প হয়ে যাওয়া এক গান
কখনো বা হাতে দড়ি, কখনো বা চাঁদ,
হারা জেতা, মান অভিমান -
নিয়েছো যা ওটুকুই, দেবার মতোই ছিল
নিঃস্ব ফকির সম্প্রদান
ভিজেছি তো ষোলোআনা, অবাক সঙ্গম জুড়ে,
অদ্ভুত পবিত্র প্রশ্নভাঙা উত্তরে,
অমৃতকুম্ভে অমৃতস্নান,
অনন্ত আকাশজোড়া গগনে লগণচাঁদ,
শান্তিপুর ভেসে যায়, কি অবাক সংবাদ
তোমার অদ্ভুত কালে, এ মধুর জাদুজালে, আকণ্ঠ, আকণ্ঠ, মধুপান !
তোমার কবিতা সব, উজিয়ে অদ্ভুত মায়া, এ মায়া প্রপঞ্চ জুড়ে বান !
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 256





ASIT KUMAR ROY 1 বছর 2 সপ্তাহ আগে
অপূর্ব কবিতা মন ভরে গেল।
m.c. 1 বছর 2 সপ্তাহ আগে
Superb
এনা 1 বছর 2 সপ্তাহ আগে
দারুণ হিয়াদা
রূপসা 1 বছর 1 সপ্তাহ আগে
"তোমার মুখের কথা অবাক কল্পকথা, গল্প হয়ে যাওয়া এক গান
কখনো বা হাতে দড়ি, কখনো বা চাঁদ,
হারা জেতা, মান অভিমান -
নিয়েছো যা ওটুকুই, দেবার মতোই ছিল
নিঃস্ব ফকির সম্প্রদান"
মন ছুঁয়ে ছুঁয়ে গেল
বীথি 1 বছর 1 সপ্তাহ আগে
সুর আর ভাবনার এই মিশেল খুব ভাল লাগল হিয়াদা
রিয়ন 1 বছর 1 সপ্তাহ আগে
মনে নাড়া দিয়ে যাওয়া!
ঋতু 1 বছর 1 সপ্তাহ আগে
সুন্দর
অঙ্কুর 1 বছর 1 সপ্তাহ আগে
তোমার কবিতা সব, উজিয়ে অদ্ভুত মায়া, এ মায়া প্রপঞ্চ জুড়ে বান !
অদ্ভুত মায়ামাখা কবিতা
শম্পা রায় 1 বছর 1 সপ্তাহ আগে
সেরা !!
শম্পা রায় 1 বছর 1 সপ্তাহ আগে
বড়র পিরিতি বালির বাঁধ ক্ষণেকে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ - এইরকম একটি বাংলা প্রবচন আছে
সার্ণা 1 বছর 1 সপ্তাহ আগে
ভেরি ভেরি সুন্দর
ঝর্না 1 বছর 1 সপ্তাহ আগে
দূর্দান্ত...
যেমন সার্ণা বললেন, ভেরি ভেরি সুন্দর
monisha 1 বছর 1 সপ্তাহ আগে
অদ্ভুত সুন্দর বর্ণনা নারীর, তাই না ? আমি কখনো এভাবে ভাবিনি ! জাস্ট বাকরুদ্ধ হলাম !
নতুন মন্তব্য পাঠান