উপশম
খায়রুল আহসান
বৃহ, ২০২৫-০১-১৬ ০৬:৩১
বৃহ, ২০২৫-০১-১৬ ০৬:৩১ কবি নির্বাক থাকতে চেয়েছিলেন।
বুকে ব্যথার পাহাড় বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন,
তবুও কবির কখনো কোন অভিযোগ ছিল না।
হঠাৎ সে পাহাড় থেকে একটি ঝর্নার প্রস্রবণ
উৎসারিত হয়ে কবির দুচোখ প্লাবিত করলো।
কবির দুচোখ ফুলে উঠলেও বুক খালি হলো।
কবি এবারে সবাক হলেন, তার বুক থেকে
নেমে আসা ঝর্নাটা কলমে ঠাঁই পেলো!
ঢাকা
১৬ জানুয়ারী ২০২৫
__________________
ভালবাসা ভালবাসি....
- খায়রুল আহসান-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 185





বীথি 1 বছর 6 সপ্তাহ আগে
কবির কলমই তার মুখের ভাষা
খায়রুল আহসান 45 সপ্তাহ 1 দিন আগে
@বীথি,
"কবির কলমই তার মুখের ভাষা" - তাই তো!
নতুন মন্তব্য পাঠান