মন ভালো নেই দুখিরামের !

hiya's picture
hiya শুক্র, ২০২৪-১২-১৩ ১০:১৩

মন ভালো নেই ‍-
মন ভালো নেই দুখিরামের সুখীর মেলায়
কখন কোথায় হারিয়ে গেছে অবহেলায়
সুখের কড়ি জাদুর ছড়ি ধুলো খেলায়,
দিনের শেষে জমলো কিছু মাটির ঢেলা !

মন ভালো নেই -
মন ভালো নেই আত্মারামের জীবনপুরে
বন্ধুর হাত হারায় হঠাৎ ছিটকে দূরে
বেভুল করা মন খারাপের বাঁশির সুরে‍ -
গোলক ধাঁধায় এই অবেলায় মরছি ঘুরে !

মন ভালো নেই -
মন ভালো নেই একলা মানিক যখন হাঁটে
কসাই পাড়ায়, ছুরি শানায়, ঝলসে ওঠে,
মানিক মশাই নিজেই নিজের কলজে কাটে,
নেকড়ে শেয়াল ঘিরে বিষম রক্ত চাটে।

মন ভালো নেই -
মন ভালো নেই, মন্দ ভালোর এই নাটকে
ভালোগুলো বন্ধ কোথায়, কোন ফাটকে
মন্দগুলোই সাপের মতো লুকিয়ে থাকে -
একপেশে এই নাটকটাকে কেই বা লেখে !

মন ভালো নেই -
মন ভালো নেই, বলতে পারিস অবাক জীবন,
হাত ফস্কে পড়লো কোথায় অরূপরতন
বলতে পারিস কোথায় পাবো হারানো ধন,
কি করলে তুই হাসবি আবার -আমার এ মন ?

__________________

কিছু না

ঝর্না's picture
খুব সুন্দর ছন্দে লেখা,

ঝর্না 1 বছর 25 সপ্তাহ আগে

খুব সুন্দর ছন্দে লেখা, হিয়া।
ভালো লাগলো পড়ে।

আপনি "মানিকবাবুর মেঘ" দেখেছেন মুভিটা। শুনলাম খুব ভালো। রিভিউ পড়ে জেনেছি।
সেখানেও নাকি এক মন খারাপের গল্প।
আপনার কবিতা তা মনে করালো।

হিয়া 's picture
@ ঝর্ণা

হিয়া 1 বছর 25 সপ্তাহ আগে

চন্দন সেনরা অভিনয় করলে সে ভালো হবে বলেই মনে হয়, অন্ততঃ এখনও এ বিশ্বাস আঁকড়ে আছি !

আপনার উৎসাহে দেখে নেবো শিগগিরই !

কে জানে, সমস্ত বাতাবরণে এক অদ্ভুত অস্থিরতা, অসহিষ্ণুতা, বিশ্বাসহীনতার আবহ - এটা খালি "আমার" নাকি "আমাদের" মন খারাপের সেটুকুও জানিনা ! তাই চলে এলো কয়েক লাইন !

ঝর্না's picture
একদম। চারপাশে এখান শুধুই

ঝর্না 1 বছর 25 সপ্তাহ আগে

একদম। চারপাশে এখান শুধুই অস্থিরতা ও মন খারাপ।
সব কিছু ভালো হোক এই চাই।
চন্দন সেন, হ্যাঁ খুব ভালো অভিনয় করেন। আমি মুভির রিভিউ এবিপি ই ভার্শন এও যেটা বেরিয়েছিল পড়েছি। আর্যনীলদার লেখা।
নির্ঘাত ভালো লাগবে। দেখবেন।

hiya's picture
@ ঝর্ণা

hiya 1 বছর 24 সপ্তাহ আগে

রিভিউ পড়লাম, দেখার ইচ্ছে রইলো, পড়াশোনা আর দেখা কম হচ্ছে, সময় পাইনা আজকাল !

আর মাঝখান থেকে অজস্র ঘটনা প্রবাহ, আর আছে মন খারাপের কনকনে বাতাস !

ঝর্না's picture
একদম নতুন বছর যেন সবার খুব

ঝর্না 1 বছর 24 সপ্তাহ আগে

একদম
নতুন বছর যেন সবার খুব ভালো কাটে।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline