সুখবর চাই

শ্রীহরি গলগ্রহ's picture
শ্রীহরি গলগ্রহ শুক্র, ২০২৪-০৫-১০ ০০:৩৯

একটা সুখবর চাই।
সত্যি বলছি, একটা সুখবর পেলেই
রামধনুর ফিতে দিয়ে বাঁধা উপহার তুলে দেবো
গ্যালাক্সির প্রত্যেকটা বিষণ্ন বাচ্চার হাতে।

একটা সুখবর চাই।
তাহলে, নিজে হাতে প্রতিটা পারমাণবিক বোমার
বিস্ফোরক পাল্টে কনফেটি ভরে দেবো।
প্রতি সামরিক ড্রোনে ভরে দেবো পাপড়ি।

একটা সুখবর চাই।
তাহলে শুকনো কাঁকড়ের তীরে কাঁটাগাছ জড়িয়ে শুয়ে থাকবো।
ভেবে নেবো, তরল চুম্বন-নদীর ধারে,
আদরের ঘাসে শুয়ে আছি আমি।

একটা সুখবর। শুধু একটা সুখবর চাই।

বীথি's picture
সুখবর চাই আমাদের সবারই, খুব

বীথি 1 বছর 39 সপ্তাহ আগে

সুখবর চাই আমাদের সবারই, খুব সুন্দর লাগল শ্রীহরিদা

ঝর্না's picture
সেম উইশ শ্রীহরিজি... ভালো

ঝর্না 1 বছর 39 সপ্তাহ আগে

সেম উইশ শ্রীহরিজি...
ভালো লিখেছেন...

kalyan's picture
অবশ্যই তাই হোক

kalyan 1 বছর 39 সপ্তাহ আগে

অবশ্যই তাই হোক

এনা's picture
আমরা বেঁচে বর্তে আছি এটা একটা

এনা 1 বছর 39 সপ্তাহ আগে

আমরা বেঁচে বর্তে আছি এটা একটা সুখবর Laughing out loud

এনা's picture
তবে কবিতাটা ভাবতে বেশ সুন্দর

এনা 1 বছর 39 সপ্তাহ আগে

তবে কবিতাটা ভাবতে বেশ সুন্দর

অভি's picture
সুখপাঠ্য zআনতি ইচ্ছা হয়, কি

অভি 1 বছর 39 সপ্তাহ আগে

সুখপাঠ্য
zআনতি ইচ্ছা হয়, কি ধরণের সুখবর?

রুবারু's picture
সত্যি তো তাই

রুবারু 1 বছর 39 সপ্তাহ আগে

সত্যি তো তাই

পৃথা's picture
শ্রীহরিদা বেশ কিছু কাগজ বা

পৃথা 1 বছর 39 সপ্তাহ আগে

শ্রীহরিদা বেশ কিছু কাগজ বা ওয়েবপেজ আছে যারা শুধু ভালো ভালো খবরই ছাপে, এরকম একটি সাইটও আছে দাহ্যাপিনিউসপেপার ডট কম

কিন্তু সত্যিই কি আদরের ঘাসে ডুব দিতে কোনো সুখবর দরকার Smile

সৈয়দ মুনসিফ আলী's picture
সবার বাসনা যেন

সৈয়দ মুনসিফ আলী 1 বছর 39 সপ্তাহ আগে

সবার বাসনা যেন তাই, সুন্দর লিখেছেন কবি

la pata's picture
darun sriharivai

la pata 1 বছর 39 সপ্তাহ আগে

darun sriharivai

hiya's picture
সুখবর আছে তো!

hiya 1 বছর 39 সপ্তাহ আগে

"কেমন ধারা বাঁচি, আমরা
কেমন করে উতল গাঙ্গে
টালমাটাল আর ফংবেনে এই ছোট্ট জীবন, পানশিখানা বাই
Zaনতেn zদি কত্তা মশাই,

লিচ্ছয় করে বলতেন কিন্তুক,
সবচে বড় সুখবর এটাই।"

কবিতাটা কিন্তু অসাধারণ ভাল লেগেছে !

.....

কিছু না

শ্রীহরি গলগ্রহ's picture
অনেক ধন্যবাদ সবাইকে।

শ্রীহরি গলগ্রহ 1 বছর 38 সপ্তাহ আগে

অনেক ধন্যবাদ সবাইকে।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline