নেপথ্যে লুক্কায়িত
snbaqui
সোম, ২০২২-০৪-১৮ ১৩:০১
সোম, ২০২২-০৪-১৮ ১৩:০১ না থাকলেও প্রচণ্ড গর্জন
বিনা মেঘে হয়না বর্ষণ
কারণ বিনা কার্য কভু
হয়কি সম্পাদন
নিশ্চয়ই অকারণে ব্যাকরণ
হয়নি সৃজন
ভাষাগত সমস্যা সমাধান
হতে পারে অন্যতম কারণ।
সদা হাস্যোজ্জ্বল লাস্যময়ী
প্রিয়দর্শিনীর অন্তরে
লুক্কায়িত থাকতে পারে
অব্যক্ত ক্রন্দন।
সমস্যাসংকুল বেদনাবিধুর অন্তর
সন্তর্পণে আবেগ-উচ্ছ্বাসে ভরপুর
নয় অস্বাভাবিক কিংবা অশোভন।
নীরবতার মাঝেও অনেক সময়
অসহনীয় ভয়ার্ত আর্তনাদ
কিংবা সুতীব্র প্রতিবাদ
প্রতিনিয়ত বিরাজমান।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 124





শাহনূর 3 বছর 42 সপ্তাহ আগে
"নীরবতার মাঝেও অনেক সময়
অসহনীয় ভয়ার্ত আর্তনাদ"
সুতীব্র প্রতিবাদ আছে কিনা সেটা বলা যায়না, তবে আর্তনাদ অবশ্যই আছে, ঠিক ভয়ার্ত না হলেও!
আপনি জান্তে অজান্তে অনেককিছু মনে করিয়ে দেন!
সুন্দর লিখেছেন কবিবর!
snbaqui 3 বছর 42 সপ্তাহ আগে
নীরবতা অনেক সময় পরিবেশ-পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে।
নতুন মন্তব্য পাঠান