মল

Mohini
মল
তুই এমন কেন বলতো খোকা
কে বলে তুই বোকা-সোকা
মধুর সুরে বলিস কথা মিহি সুরে ডাকিস্
তোর রং-তুলিতে মনের কথা জল রঙেতে অাঁকিস্
কোলাহল তাতিয়ে দিয়ে চুপটি মেরে থাকিস্
নির্জনতা খুন করে তুই মিষ্টি করে হাসিস্
তুই দুষ্টু বিশাল মাঠের কিষাণ গুন গুন গান গাস্
ঘোমটা খসা গাঁয়ের বধুর চলতি পথে ট্যারা চোখে চাস্
তোর মনের কথায় বনের পাখি-বউ কথা কও
ডেকে হয় সাড়া
বধু এদিক-ওদিক খুঁজে মরে হৃদয় আপনহারা
তুই এমন কেন বলনা আমায় একটি বার বল
লোকে জানে তোর দিব্যি
বধু হারিয়েছে মল
১৭-০৩-২০১০



বাউন্ডুলে 16 বছর 21 সপ্তাহ আগে
সুন্দর আঙ্গিক
Immi 16 বছর 20 সপ্তাহ আগে
Mohini Di,
khub bhalo laglo kobita ta, khub e chomothkar. aro likhun.
bhalo thakun.
মোহিনী 16 বছর 20 সপ্তাহ আগে
অনেক ধন্যবাদ বাউন্ডুলে দাদা ও ইম্মি দিদি,
দিদি
আমাকে অনায়াসে তুমি করে বলবেন-
আমি আপনাদের ছেটই হব
আমি লেখা পড়ি প্রায় নিয়মিত, লেখি মাঝে মাঝে
ধন্যবাদ
নতুন মন্তব্য পাঠান