মহীয়সী ফ্র্যাঙ্কেনস্টাইন
প্রবাল
বৃহ, ২০১০-০৩-১৮ ০৭:২০
বৃহ, ২০১০-০৩-১৮ ০৭:২০
তাম্বুল নাকি সে নিজেই রক্তাক্ত
বুঝতে চেয়ে তাকাতেই সে বলল
তোমার দিবাস্বপ্ন
খুব কল্পনাপ্রবণ বলেই তুমি লাগাও চারাগাছ
মধ্যাহ্নের মধ্য অযথা আরোপ কর নীরবতার গান
তোমার তুলিতে বড় লবণের স্বাদ
তাও তোমাকে মায়া করি আজন্ম
ক্যানভাসের থেকে উঠে আসা
সে আমার মহীয়সী ফ্র্যাঙ্কেনস্টাইন
- প্রবাল-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 281





ঝর্না 16 বছর 21 সপ্তাহ আগে
খুব সুন্দর ছবি ও কবিতা ...
প্রবাল 16 বছর 21 সপ্তাহ আগে
ছবিটা আমার আঁকা নয়
কবিতা পড়বার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
নতুন মন্তব্য পাঠান