ভালো থেকো সমপ্রেমীরা

গঙ্গাতীরে সূর্য ডোবার কাল
চড়ুই, শালিক সবাই ফিরছে ঘরে
দুই বুকেতে মুছছে অন্তরাল
আঁকড়ে ধরেছি আমরা পরস্পরে।
ধুলোয় মিশল এতদিনের ক্ষোভ
মরা আলোয় মিলল ব্যবধান
আলগা আর্তনাদে আমার চোখ
ঝরাচ্ছে আজ অনেক অভিমান।
ইমন তারের কড়ি-মধ্যম ডাকে,
এসব শুধু গানে-গানে বলা
হঠাত্ শুনি এ পাগলামির ফাঁকে--
"ভালবাসি"...কান্না ভেজা গলা।
"তুই কি করে জানলি, আমি তোকেই?"
"পাগল সোনা! পালাতে পারবি না।"
বুক ভিজে যায়, জড়িয়ে ধরি ওকে--
"বল্, Promise? আমাকে ছাড়বি না?"
"আচ্ছা বাবা, তাই হবে! ওফ্, তোকে না বলাই দায়!
পাগল একটা"... আবার খানিক বাদে--
"আদর করব এমনভাবেই যতদিন পারা যায়।
বোকার মত এভাবে কেউ কাঁদে?"
জানি না এভাবে কত মুহূর্ত পার
আমরা দুজন সময় রেখেছি রূখে,
আমাদের হাতে অবাধ্য আবদার--
পাগলের মত মিশে গেছি ওর বুকে।
এসব সত্য, ভুল নয় কোন কিছু!
যারা দেহ জান, তারা মন দিয়ে শোন--
হৃদ্স্পন্দন মেলে দেহে দেহে যদি
আত্মজ মিলনেও দোষ নেই কোন।



প্রবাল 16 বছর 21 সপ্তাহ আগে
মিষ্টি গানের মতো ভালো লাগল
যদি ছন্দ থেকে মুক্তি দেওযা যায় আরেকভাবে লেখা যায়, কেমন হয়
ভাললাগার সাথে সাথে একটু অন্য ভাবনার উস্কানি
1 16 বছর 21 সপ্তাহ আগে
Ebong bodhoy bojha jaye j anubhuti ta sudhu kalponik noy !! Bastab...
sabyasachi 16 বছর 21 সপ্তাহ আগে
shunlaam kobita ta naki amar jonno....amay r amar bhalobasha nie lekha hoeche...aaj 18th march...kaal e chilo amar bhalobashar sathe amar prithok hoe jawar char botsor purti...jahok....sei din er sriti gulor somudre dub satar dichilaam...ami kauke promise korechilam ( amar lover k noy ) j ami kokhono mon kharap korbo na...so mon kharap er kuasha theke berie elam...tar por ae kobita..abar shob mone korie dilo amay....choto boro hasi kanna...shob kichu....ki boli boloto tomay??
amay shob mone korie dile bole bhalo kotha boli...na mone pore kandlaam bole kharap kotha boli...janina....
tumi khub khub bhalo theko....sudhu ae tukui bolte chai...byass...
কালি-কলম-মন 16 বছর 21 সপ্তাহ আগে
আমি আপ্লুত সব্যসাচীদা। আপনার ভাল লাগলেই আমার সার্থকতা।
যারা সমপ্রেমী, তাদের জন্যে অনেক শুভেচ্ছা রইল।
কালি-কলম-মন 16 বছর 21 সপ্তাহ আগে
এবং, এবার নিশ্চই বুঝতে পেরেছেন যে এই অভিজ্ঞতা বাস্তব, তবে প্রত্যক্ষ নয়, পরোক্ষ। এই গল্প অনেক সমপ্রেমীদের, যাদের আমি চিনি। তবে সব্যসাচীদার কাছে আবার এই ধরনের গল্প শুনেই লিখে ফেলা এই কবিতা
pradipta 15 বছর 1 সপ্তাহ আগে
Sotti jani na keno........kobita ta pore kothat kore monta kende uthlo........
অচেনা 5 বছর 4 সপ্তাহ আগে
অতি সুন্দর বলেছেন।
মল্লিকা রায় 2 বছর 24 সপ্তাহ আগে
আত্মজ মিলনেও দোষ নেই কোন -- এ'কথার অর্থ কি ? কি সব প্রলাপ বকছেন আপনি এসব তো ক্রাইম। এসব আমাদের সমাজ মেনে নেয় নাকি ?পৃথিবীতে এত মানুষ থাকতে আত্মজের সাথে মিলন করতে যাবে কোন দু:খে। আপনি কি সজ্ঞানে লিখেছেন নাকি মাল টেনে ? এসব আজব কুকথা,অপপ্রচার করে মানুষকে বিপদে ফেলবেন না। ছি ছি বুড়ো বয়সের ভিমরতী ছাড়া আর কিই বা বলব একে বলুনতো। আমার অনুরোধ কবিতাটি মুছে দিন এক্ষুনি এই মুহূর্তে। পাগল যত্তসব।
মল্লিকা রায়/Mallika Roy.
মল্লিকা রায় 2 বছর 24 সপ্তাহ আগে
কালি কলম মন - আপনাকে দাম্ভিক লেখক বলে জানতাম। আপনি সু লেখকই নয় সু কবিও। আপনাদের মন থেকে যদি এ ধরণের কলুষিত প্রসঙ্গ নির্গত হয় তবে ধিক কবি সমাজকে। যারা মানুষকে,মানুষের সম্পর্ককে কলুষিত করে। আপনার কাছ থেকে এমন হীন কুকথা আশা করি নি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে আপনাকে আমি অত্যন্ত পরিমার্জিত, ভদ্র, স্বচ্ছ কবি বলে জানতাম। কিন্ত আপনার লেখা দেখে ব্যাথিত হলাম একরাশ হতাশা নিয়ে ফিরে গেলাম। এত জঘন্য,এত রাবিশ!
নতুন মন্তব্য পাঠান