রঙসপ্তক

বাউল's picture
বাউল বৃহ, ২০১০-০৩-১৮ ০৩:১৬

পড়ে আছে নীলজামার ছায়া , ভোরের পরতে
লেগে আছে একটুকরো মেঘ। খুব পরিচিত নয়,
তবু সেতুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যে মুখ , তাকে
বেশ চেনা মনে হয়। মলিন রঙের বাহার , লিখে
রাখে বনের সপ্তক- আমি সেই বনে বারবার পথিক হই।

পথও আমাকে চেনায় রঙের বশ্যতা। ধূসর পাতার প্রীতি
ঘিরে রাখে বিনীত জীবন। বড় ক্লান্তির বৃষ্টি আজ .......
দূরের পাখি ও তাই , জলে জলে তুলেছে আওয়াজ

__________________

নোঙর ফেলেনি কেউ,
তবু দেখি দাগ লেগে আছে বন্দরের হাড়ে....

সৌমিত্র's picture
ভালো লাগলো

সৌমিত্র 16 বছর 21 সপ্তাহ আগে

ভালো লাগলো বাউল। কেমন আছেন? এখানে তুলি'র কোন কবিতা পাই না কেন আজকাল?

.....

সৌমিত্র

Jinat's picture
সুন্দর কিন্তু মনে হল সংক্ষেপে

Jinat 16 বছর 21 সপ্তাহ আগে

সুন্দর কিন্তু মনে হল সংক্ষেপে লেখা
আরেকটু বড় হল মন ভরত

kartick's picture
বাহ্ প্রথম অংশটা খুব সুন্দর

kartick 16 বছর 21 সপ্তাহ আগে

বাহ্ প্রথম অংশটা খুব সুন্দর

শুভ's picture
Bhalo laglo

শুভ 16 বছর 21 সপ্তাহ আগে

দূরের পাখি ও তাই , জলে জলে তুলেছে আওয়াজ....khub sundar bhabe sesh korlen...tabe r ektu natun hole bhalo lagto na...

রাত জাগা টেকো's picture
বাউল ... চমত্কার লাগলো ...

রাত জাগা টেকো 16 বছর 21 সপ্তাহ আগে

বাউল ... চমত্কার লাগলো ...

ঝর্না's picture
বাউলদা

ঝর্না 16 বছর 21 সপ্তাহ আগে

বহুদিন পর বাউলদার কবিতা পড়ছি। অদ্ভুত কবিতা, রঙ সহ যেন ঢেউ তুলে যায়।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline