শূন্য তারে

মুক্তি মণ্ডল
শূন্য তারে
শূন্য তারের উপর মেঘের ছায়া পড়ছে
আর প্রস্থান পথের পালক থেকে তুমি কুড়িয়ে নিচ্ছো
স্নায়ূবিদের গোপন ব্যথা
ছোরার পাশে ভাঙা চুড়ির শব্দগুচ্ছে রেখে যাওয়া
অবদমনের ভাষাও দ্রুতগামী পাখির ডানাতে
ভেসে উঠছে
শুধু রোদের মধ্যে হাতের আঙুলগুলো গুটিয়ে
নিচ্ছে কুয়াশাচ্ছন্ন স্টেশান
আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখছি
মৌবনের বিজ্ঞাপন
লেপ্টে যাচ্ছে দেহের গুপ্ত নৈশসিঁড়ি
এখনকার এই ভাবনা কালকে হয়তো
বাক্হীন আলোর রশ্মিতে মিশে যাবে
আজকের এই ধ্বনিহীন পৃষ্ঠাতে আমি জেগে থাকবো
দেখবো তোমার গভীরতায়
কিভাবে খুলে পড়ে শূন্য তারে স্নায়ূকম্পন



ঘুম ঘুম 16 বছর 21 সপ্তাহ আগে
বড় মায়াবী ....
ঘুম ঘুম 16 বছর 21 সপ্তাহ আগে
শূন্য তারের উপর মেঘের ছায়া পড়ছে
আর প্রস্থান পথের পালক থেকে তুমি কুড়িয়ে নিচ্ছো
স্নায়ূবিদের গোপন ব্যথা
ছোরার পাশে ভাঙা চুড়ির শব্দগুচ্ছ....

যে ধরণের অনুভূতি দুপাশ থেকে চারপাশ থেকে ঘিরে ধরতে থাকে
সাগরনীল 16 বছর 21 সপ্তাহ আগে
পথের পালক থেকে তুমি কুড়িয়ে নিচ্ছো
স্নায়ূবিদের গোপন ব্যথা
....
শুধু রোদের মধ্যে হাতের আঙুলগুলো গুটিয়ে
নিচ্ছে কুয়াশাচ্ছন্ন স্টেশান
....
লেপ্টে যাচ্ছে দেহের গুপ্ত নৈশসিঁড়ি
অসামান্য...
মতামত একান্তই ব্যক্তিগত, পছন্দ না হলে পাত্তা দেবেন না দয়া করে।
মুক্তি মণ্ডল 16 বছর 21 সপ্তাহ আগে
প্রথমেই সাইট কর্তৃপক্ষকে নতুন উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। এইরকম কাজ খুব সহজ না। এই অসহজ কাজটি তারা করেছে এজন্য কৃতজ্ঞতা জানাই। ঘরের খেয়ে পরের মোষ তাড়ানোর মতো এই কাজ - তবু তারা আন্তরিকতার সাথে এইটা করেছে।
আর যারা কবিতা পড়ে কমেন্ট করলেন তাদেরকে ধন্যবাদ জানাই।
Jinat 16 বছর 21 সপ্তাহ আগে
শূন্য তার সৌন্দর্যে পূর্ণ
অভিনন্দন কবিকে
মুক্তি মণ্ডল 16 বছর 21 সপ্তাহ আগে
জিনাতকে ধন্যবাদ।
সবুজ পাথর 16 বছর 21 সপ্তাহ আগে
আজকের এই ধ্বনিহীন পৃষ্ঠাতে আমি জেগে থাকবো
দেখবো তোমার গভীরতায়

কিভাবে খুলে পড়ে শূন্য তারে স্নায়ূকম্পন
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল
শুভ 16 বছর 21 সপ্তাহ আগে
khub mayabi lekha apnar..barabar..eitao
Ringa 16 বছর 21 সপ্তাহ আগে
একই কথা - লা জবাব
নৌরিন 16 বছর 21 সপ্তাহ আগে
লিখাটায় আমার মুগ্ধতা লিখলাম
মুক্তি মণ্ডল 16 বছর 21 সপ্তাহ আগে
ধন্যবাদ নিয়েন আপনারা।
ashadharon :) 14 বছর 7 সপ্তাহ আগে
Lekha ta pore sotti khub valo laglo
নতুন মন্তব্য পাঠান