কথা (পরীক্ষামূলক রিপোষ্ট)

একজন কবিতা-কুটুম্ব's picture
পান্না

কথাগুঁড়ো পড়ে থাকে, গান গায় ঠোঁট মেলে- পাখি
নিবীড় নিমগ্নতায়- মনে মনে তবু কত কথা বলে থাকি
পাখীরা ঠুকরে খায় আনমনে ভুলে ভুলে কথার কণিকা
খেয়ে খেয়ে উড়ে যায়, দুরে যায় পড়ে থাকে শুধু পাদটিকা

কথা বলি রাত জেগে, কথা বলি- ভুলচুকে ভুল পথে চলি
নিরালা ফাগুন এলে তুলে দেই সেইসব কথা অঞ্জলি
বেদীমূলে- দেবী তার পায়ের গোছার দিকে তাকিয়েই
খুব অবহেলে- মৃদু হেসে তুলে নেন খানিকটা খেই

মালা করে পড়ে নেন- দেখে তাই দীর্ঘ দীর্ঘ শ্বাস পড়ে
অচেনা আগুন এসে পোড়ায় শ্রাবণ রাত- অনম্র স্বরে
বাহুল্যে ভেসে যাই- নিমগ্নে খই ফোটে, বুঝে না বুঝেই
পড়ে থাকে ভেজা বোধ, পেঁজা মেঘসম কথা যাচ্ছে উড়েই

কথার তুফান হয়, এলামেলো কত কথা বিষণ্ন মেঘে
স্মৃতির বাষ্প হয়ে উড়ে যায়- দেখি ভিজে নগ্ন আবেগে

শুভ's picture
Onek ager ki?

শুভ 16 বছর 21 সপ্তাহ আগে

Lekhata ki onek ager panna..ekhonkar lekhar sathe onekta alada laglo

সাগরনীল's picture
চমৎকার পরীক্ষা

সাগরনীল 16 বছর 21 সপ্তাহ আগে

চমৎকার পরীক্ষা

.....

মতামত একান্তই ব্যক্তিগত, পছন্দ না হলে পাত্তা দেবেন না দয়া করে।

পান্না's picture
তা বেশ

পান্না 16 বছর 21 সপ্তাহ আগে

তা বেশ আগের তো বটেই...

ল্যাপটপে চার্জ নেই- কারেন্টও নেই... পরে কথা হবে...

ঘুম ঘুম's picture
অচেনা আগুন এসে পোড়ায় শ্রাবণ

ঘুম ঘুম 16 বছর 21 সপ্তাহ আগে

অচেনা আগুন এসে পোড়ায় শ্রাবণ রাত

এইটা খুব ফিল করতে পারি .... এ নিশ্চয়ই তোমার কোনো অনুভবের জায়গা থেকে লেখা

সোমা's picture
টেস্টরান

সোমা 16 বছর 21 সপ্তাহ আগে

টেস্টরান ভাল লাগল পান্না

arya's picture
খুব সুন্দর

arya 16 বছর 21 সপ্তাহ আগে

প্রায় অনেকদিন পর পান্না আপনার লেখা পড়লাম...বেশ লাগলো।

.....

সবাই ভালো থাকুন আর কবিতায়......

Hera's picture
কথা বলি রাত জেগে, কথা বলি-

Hera 14 বছর 51 সপ্তাহ আগে

কথা বলি রাত জেগে, কথা বলি- ভুলচুকে ভুল পথে চলি............



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline