নৈঃশব্দের কথকতা
খায়রুল আহসান
সোম, ২০১৫-০৪-২৭ ০১:২২
সোম, ২০১৫-০৪-২৭ ০১:২২ দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের সকল কথা।
প্রেমিক যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে পথ চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ
নদীও তখন শোনে নৈঃশব্দের কথা বলা।
অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল দুটি হৃদয়
একান্তে বসে চুপিসারে বলে কিছু হৃদয়ের কথা,
দূর দূরান্তে তখন ভেসে যায় তাদের কথাগুলো,
নিশাচর পাখি আর প্রাণীরা শোনে সেসব কথা।
জ্যোৎস্নালোকে পথ চলতে চলতে প্রেমিক দম্পতি
যখন অবলীলায় বলে যায় তাদের গোপন কথা,
ঝিঁঝিঁ পোকারাও থেমে তখন স্তব্ধ হয়ে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের প্রণয়ের কথামালা।
ঢাকা
২৭ এপ্রিল ২০১৫
__________________
ভালবাসা ভালবাসি....
- খায়রুল আহসান-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 263





সুদীপ সান্যাল 11 বছর 3 সপ্তাহ আগে
যখন অবলীলায় বলে যায় তাদের গোপন কথা,
ঝিঁঝিঁ পোকারাও থেমে তখন স্তব্ধ হয়ে শোনে,
অসাধারণ !!! আমার একটা পুরনো লেখা মনে পড়ে গেল। শেয়ার করলাম
নদী এবং পদ্যের বিষয়ে
(১২/৬/২০০৩)
- সু দী প সা ন্যা ল
জলের কাছে গল্প শোনো
জলে গল্প ভাসে
নদীর কাছে পদ্য বলো
নদীও ভালবাসে
আমার একটা দেশ ছিল
নদী-মাত্রিক
নদী কোথায় হারিয়ে গেল
বড্ড স্বাভাবিক
আমার একটা দেশ আছে
আজও নদীর নামে
গল্প বলার নিয়ম আছে
রক্তে এবং ঘামে
রক্তে-ঘামে গল্প শোনো
বড্ড স্বাভাবিক
পদ্য বল অফুরন্ত
নদী-ই মানে দিক
বিশ্বনাথ ধর 11 বছর 3 সপ্তাহ আগে
নিটোল এই পরিবেশনায় - ভাললাগার রেশ রইল
বিশ্বনাথ ধর 11 বছর 3 সপ্তাহ আগে
‘আমার একটা দেশ আছে
আজও নদীর নামে
গল্প বলার নিয়ম আছে
রক্তে এবং ঘামে’
খুব সুন্দর লাইনগুলি
ইন্দ্রনীর 11 বছর 3 সপ্তাহ আগে
'নৈঃশব্দ্যের মাঝে' বিনে কি হৃদয়ের কথা শোনা যায় ?
সাদামাটা, কিন্তু, কী অসাধারণ অনুভূতি ! অপূর্ব !
ইন্দ্রনীর
Haider 11 বছর 3 সপ্তাহ আগে
যেন অনুভবে বিচরণ
adhar 11 বছর 2 সপ্তাহ আগে
bah...besh besh.
Kumu 11 বছর 2 সপ্তাহ আগে
"যখন অবলীলায় বলে যায় তাদের গোপন কথা,
ঝিঁঝিঁ পোকারাও থেমে তখন স্তব্ধ হয়ে শোনে,"
----- নৈঃশব্দ্যের মতো একটা অনুভূতি ছুঁয়ে গেল !
খায়রুল আহসান 11 বছর 2 সপ্তাহ আগে
@সুদীপ সান্যাল,
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। আপনার কবিতাটাও অত্যন্ত সুন্দর ও সাবলীল, নদীর মতই বয়ে যায়।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
খায়রুল আহসান 11 বছর 2 সপ্তাহ আগে
@বিশ্বনাথ ধর,
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!
খায়রুল আহসান 11 বছর 2 সপ্তাহ আগে
@ইন্দ্রনীর,
না, শোনা যায় না।
প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
খায়রুল আহসান 11 বছর 2 সপ্তাহ আগে
@Haider,
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!
খায়রুল আহসান 11 বছর 2 সপ্তাহ আগে
@adhar,
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
খায়রুল আহসান 11 বছর 2 সপ্তাহ আগে
@Kumu,
অনেক ধন্যবাদ। কবিরাই কেবল উপভোগ করতে পারে নৈঃশব্দের কথকতা। শুভেচ্ছা রইলো।
নতুন মন্তব্য পাঠান