তুমি বুঝবে
যদি তুমি হও প্রকৃত উদার শব্দচাষি।
কিছুটা ধাঁধার মতো হয়তো মনে হবে।
উত্তর দিতেও পারো নাও দিতে পারো...
সে আমার সাথে দিব্যি রয়ে গেছে
বুঝতে পারি সে সাথেই আছে;
জানিনা এত ভালবাসার কি কারণ?
কিছুতেই সে আমায় ছেড়ে যায়না।
উঠতে বসতে বুঝিয়ে দেয় সে আছে
পরজীবীর মত নিরবে সরবে বাঁচে।
যেন তার আছে বিশেষ এক দিব্যশক্তি।
পাহারা দেয় দিনে রাতে সকাল সাঁঝে।
ডাক্তারবাবু নিদান দিয়েছেন
ও থাকবে গান আবৃত্তি গল্প আড্ডা খুনসুটিতে
এই আছি এই নেই কানামাছি খেলবে।
অন্তরাত্মা থরথর কম্পনে কাঁদাবে
চোখের কোণে জল এলে, আবার মুছিয়েও দেবে
নরম গরম উষ্ণতার ছোঁয়ায় বলবে
-খুব বুঝি কষ্ট দিয়েছি তোমায়।
তক্ষুনি সে প্রজাপতির মত ছোটবেলার স্মৃতি
কুড়িয়ে আনবে, দৌড় ঝাপ সাঁতারের কথাকলি।
কিছুক্ষনের জন্য সব ভুলে হেসে মেতে উঠি;
সত্যিইতো তখন সে বন্ধু সখা সহমর্মিতায়
হয়ে ওঠে আজীবনের সমব্যথী।
সুরে বেসুরে গেয়ে ওঠে চিরন্তনী গান
'' পুরানো সেই দিনের কথা''
আমার যত কপট রাগ অভিমান
কখন যেন অঝোরে বৃষ্টি হয়ে ঝরে গেছে...
আমাদের সেই আড্ডা দেওয়া ছাতিমতলায়
এখন ফেলে আসা কত চেনা মুখের ভিড়।
ASIT KUMAR ROY 12 সপ্তাহ 6 দিন আগে
তুমি বুঝবে
যদি তুমি হও প্রকৃত উদার শব্দচাষি।
কিছুটা ধাঁধার মতো হয়তো মনে হবে।
উত্তর দিতেও পারো নাও দিতে পারো...
সে আমার সাথে দিব্যি রয়ে গেছে
বুঝতে পারি সে সাথেই আছে;
জানিনা এত ভালবাসার কি কারণ?
কিছুতেই সে আমায় ছেড়ে যায়না।
উঠতে বসতে বুঝিয়ে দেয় সে আছে
পরজীবীর মত নিরবে সরবে বাঁচে।
যেন তার আছে বিশেষ এক দিব্যশক্তি।
পাহারা দেয় দিনে রাতে সকাল সাঁঝে।
ডাক্তারবাবু নিদান দিয়েছেন
ও থাকবে গান আবৃত্তি গল্প আড্ডা খুনসুটিতে
এই আছি এই নেই কানামাছি খেলবে।
অন্তরাত্মা থরথর কম্পনে কাঁদাবে
চোখের কোণে জল এলে, আবার মুছিয়েও দেবে
নরম গরম উষ্ণতার ছোঁয়ায় বলবে
-খুব বুঝি কষ্ট দিয়েছি তোমায়।
তক্ষুনি সে প্রজাপতির মত ছোটবেলার স্মৃতি
কুড়িয়ে আনবে, দৌড় ঝাপ সাঁতারের কথাকলি।
কিছুক্ষনের জন্য সব ভুলে হেসে মেতে উঠি;
সত্যিইতো তখন সে বন্ধু সখা সহমর্মিতায়
হয়ে ওঠে আজীবনের সমব্যথী।
সুরে বেসুরে গেয়ে ওঠে চিরন্তনী গান
'' পুরানো সেই দিনের কথা''
আমার যত কপট রাগ অভিমান
কখন যেন অঝোরে বৃষ্টি হয়ে ঝরে গেছে...
আমাদের সেই আড্ডা দেওয়া ছাতিমতলায়
এখন ফেলে আসা কত চেনা মুখের ভিড়।