নতুন মন্তব্য পাঠান

ASIT KUMAR ROY's picture
বুকের ভিতর আগুন কুড়ে কুড়ে

ASIT KUMAR ROY 4 সপ্তাহ 4 দিন আগে

বুকের ভিতর আগুন কুড়ে কুড়ে খায়
চেনা মুখ চেনা সুবাস খুঁজে খুঁজে ফিরি।
এই অচেনা শহরে সবই অচেনা মুখ
কেউ হাসতে জানেনা
হাসতে চায়না
ঠিক যেন যন্ত্রের মন্ত্র বলে চলে
অল্প একটু হাসি আর গ্লিসারিন কান্না;
নিজের পথে নিজ নিজ পথে চলা।

আমি আর কোথাও যাই না
স্মরন সভায় যেতে মন চায় না।
আমার বাড়ির সামনে রাজপথ
সেখান দিয়ে সবার যাতায়াত।
বরষায় ভেজে রোদ্দুরে পিচ গলে
বসন্তে কৃষ্ণচূড়া রাধাচূড়া ঝরে।
দেখতে দেখতে কাটে দিন রাত
কেউ আমায় দেখে বিদ্রুপ করে
আমি আর কিছুই মাথায় রাখিনা।
জানি আমারো একদিন আসবে
শুকনো পাতার মর্মর ধ্বনি শুনব।
কেউ কেউ বলবে স্তুতি কথা
কেউ স্মরণে গান গায়বে কেউ শুনবে।
আমি ফ্রেমের ভিতর রয়ে গেছি
সেখানে নেই কোন স্পন্দন।

একটা না বলা নদীর কথা বলবে।
বার বার সেই চেনা গল্প যেন না হয়।
রাত জেগে জেগে শুনতে রাজী
বলবে বলতে চাও আজই চলে এসো
আমার যে ঘুম আসে না
যদি তোমার গল্পে ঘুম আসে।

সেই ডানা ভাঙা পাখীর গল্পটা বলবে
কবে যেন বলবে বলেছিলে।
আমার শোনা হয়নি,
ভীষণ শুনতে ইচ্ছা, তারপর কি হোল।
সে বেঁচেছিল ঝড়ের মুখে কি হোল তাঁর
তুমি বলবে আমি শুনব
যদি তোমার গল্পে ঘুম আসে।

দুধিয়া তাঁর বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেল।
ওর ছেলের যে ভীষণ অসুখ;
ডাক্তার বলেছিল এখানে চিকিৎসা হবে না।
শহরে নিয়ে যা, সেখানে সুস্থ হবে।
ও গেল কিন্ত আর ফিরল না।
ওর গল্পটা বলবে, ওকি আর ফিরবে না।
ওর ছেলে চিকিৎসা পেল?
সব শুনব শুনতে চাই তোমার কাছে
যদি ঘুম আসে নীল আমায় ডেকো না।
বাকিটুকু আবার শুনব আগামী দিনে।

নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline