পাঠ প্রতিক্রিয়া
ঝর্না
বুধ, ২০২৫-০৪-১৬ ১৫:১১
বুধ, ২০২৫-০৪-১৬ ১৫:১১ "পাশের বাড়ির মেয়ে"
এপাশে জ্বর হলে, ওপাশেও ভালো নেই
এদিকের মনখারাপে,বাতি নেভে সেখানেও
কেমন আছ পাশের বাড়ির মেয়ে??
ঘড়ির কাঁটার মত, নির্ঘাত ছুটছে
তোমারও সময়
আমিও তো থেমে নেই
গল্পে লিখি তোমার কথা,
কখনও বা ভাঙাচোরা কটা কবিতাও
ভাগ্যিস জায়গা বদল হলো
না হলে এই অসুখের কারণ যে তুমি
জানতেই পারতাম না।
(কৃতজ্ঞতা: আজ পড়া সিদ্ধার্থদার গল্প "পাশের বাড়ির মেয়ে"- সিদ্ধার্থ মুখোপাধ্যায়। প্রকাশিত "দেশ" এপ্রিল ২০২৫ সংখ্যায়। পড়লে চিনচিনে একটা ব্যথা হয় সেই সব পাশের বাড়ির মেয়েদের জন্য, নাকি মানুষটা যে তাকে খুঁজে চলেছে।)
- ঝর্না-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 321




