মন যে আজো কত কথা বলে অতি সংগোপনে
কিশোরী তুই খবর রাখিস? বসে ঘরের কোণে।
তখন তুমি সবুজ ঘাস তখন তুই গঙ্গা ফড়িঙ
চোখেতে চোখ পড়লেই যেন বিদ্যুৎগতির হরিণ!
আচম্বিতে কাছাকাছি কোন এক পলাশ ফোঁটা দিনে
কাঁচের চুড়ি ভাঙতেই তুই রোদ্দুর দেখা কনে;
উঠল ঝড় কি ভীষণ সব যে কেমন এলোমেলো
বিনা মেঘে বজ্রপাত দুচোখে তোর বৃষ্টি নেমে এলো।
দিন গেছে বছর গেছে নদীর গেছে বয়ে মোহানায়
ঝড় বৃষ্টি রাত গভীরে মুখ ভাসে মন আয়নায়;
তুই কি জানিস তোর জন্য লিখি হাজার কবিতা
ভাসিয়ে দিই জোয়ার এলেই নদী জানে সবই তা।
একটা আকাশ এখনো আছে তোর চোখের মত নীল
মাঝে মাঝে ডানা মেলে বিবাগী সেই একলা চিল;
এখনো কি তেমনি আছিস কান্না হাসির রাই কিশোরী
আজো আমি সেই ব্রজের রাখাল বাজাই সুরে বাঁশরী।
ASIT KUMAR ROY 1 বছর 39 সপ্তাহ আগে