শ্রীহরি গলগ্রহ-এর কবিতাপাতা  |  নিজস্ব তালিকা  

প্রাঞ্জলের পাঞ্জাবি

শ্রীহরি গলগ্রহ's picture
 মঙ্গল, ২০২৬-০৫-০৫ ০৮:২০

প্রাঞ্জলকে ওর ছেলে ঠেঙিয়েছিল
নেশা করার পয়সা দেয়নি বলে।
ওর লাল বাটিকের ছাপা পাঞ্জাবির
নতুন নকশা
কারো চোখে পড়েনি হাউজিংয়ের রবীন্দ্র-নজরুল সন্ধ্যায়
মাগনা ঢোকলা আর পাপড়ি চাট সাঁটানোর সময়।

বিস্তারিত পড়ুন »

টুলকিট (অথবা সুহাসিনী ২)

শ্রীহরি গলগ্রহ's picture
 মঙ্গল, ২০২৬-০৪-০৭ ১৮:৩৭

তোমাকে ইমপ্রেস করার
সবরকম কায়দা জানা আছে আমার।

কোন মজার কোথায় তুমি হেসে উঠবে
ধান ক্ষেতের মতো খিলখিল,
কোন স্পর্শে তোমার চোখের পিউপিল
স্ফীত হয়ে ওঠে,
কিসে তোমার মন

বিস্তারিত পড়ুন »

সুহাসিনী

শ্রীহরি গলগ্রহ's picture
 বৃহ, ২০২৬-০৪-০২ ১৭:৪০

আজ জোছনার হাঁটু জলে মুখোমুখি দাঁড়িয়েছি দুজনে এসে।
আর কতদিন এভাবে চেয়ে থাকবে বলতো?
চশমার ফ্রেমের ওপার থেকে রোজকার এই দর কষাকষি
কতটা অকিঞ্চিতকর মনে হয় আজকাল?
তোমার হাসি, যা ক্লিক-বেইটের মতো অমোঘ,

বিস্তারিত পড়ুন »

লাইমলাইট

শ্রীহরি গলগ্রহ's picture
 রবি, ২০২৬-০৩-২২ ০১:৫৫

আলোতে নেশা হয়,
তোমরা জানতে কি?
সেই ভাসিয়ে-নেওয়া সুতীব্র,
অবাঞ্ছিত আলো,
জানতে কি, চোখ লাল হয় তাতেও?

তোমরা জানতে কি,
আলো বন্দিও করতে পারে?
সবটুকু সংবেদন শুষে নিতে পারে নিঃশেষে?

বিস্তারিত পড়ুন »

অপ্রত্যাশিত ভাবে, 520 জি এস এম ত্বকের স্থূলতা হয়ে গেলে, সাধারণ ঘরোয়া রূপটান ব্যবহার করবেন না।

শ্রীহরি গলগ্রহ's picture
 সোম, ২০২৬-০৩-১৬ ১২:২২

তারপর, সেই চামড়ায় লেখা হয়ে যায়
কিছু নতুন এনড্রয়েড আইকন,
প্লে স্টোর থেকে ডাউনলোড করা।
ভাজা মাছ উল্টে খেতে গিয়ে,
বা রোল প্লে করতে গিয়ে,
যেন মিসাইল দেখে কেউ যৌন আনন্দ পায়নি কোনোদিন।

বিস্তারিত পড়ুন »

হাফ ডজন ননসেন্স

শ্রীহরি গলগ্রহ's picture
 মঙ্গল, ২০২৬-০৩-১০ ২০:০৬


খুঁজছি চটপটে
চৌকস বান্দা
পেলে পরে শুরু করি
পটলের ধান্দা
মতিলাল এই শুনে
শুরু করে কান্দা
পটল তুললে হবে
ব্যবসায় মান্দা


কালোভাই
চলো যাই
ভিনাস বা মার্সে
খাবো তাজা
ঘিয়ে ভাজা

বিস্তারিত পড়ুন »

সব কথার পরে

শ্রীহরি গলগ্রহ's picture
 রবি, ২০২৬-০৩-০১ ১৭:০২

সব কথা যেন বলা হয়ে গেছে।
তিরামিসু থেকে ট্রটস্কি, কিছুই বাকি নেই যেন।

বিস্তারিত পড়ুন »

ত্রাসে নয়, ঘাসে।

শ্রীহরি গলগ্রহ's picture
 মঙ্গল, ২০২৬-০২-২৪ ১৮:০৪

আকাশের কোণে ড্রোনের সিঁদুরে মেঘ,
বুক দুরু দুরু সাইরেন চিৎকারে,
ফ্রন্টের দিকে সৈন্য সাজানো শুরু,
রাষ্ট্রনায়ক একা প্রাতরাশ সারে।

ত্রাসে নয়, শুধু ঘাসে ঢেকে যাক জমি,
যদিও এখন স্নেহের রাজ্যে খরা।

বিস্তারিত পড়ুন »

নতুন এক্সপেরিমেন্ট

শ্রীহরি গলগ্রহ's picture
 শনি, ২০২৬-০২-২১ ১৯:২৮

কিছুদিন আগে আমি মঞ্চে 'মর্ফিন' নামে একটা কবিতা লিখেছিলাম।
সেটাকে এবার AI এর সাহায্যে একটা গানের রূপ দিলাম। নাম ফ্রাঙ্কেনস্টাইন।

বিস্তারিত পড়ুন »

অবেলায় বেলা

শ্রীহরি গলগ্রহ's picture
 সোম, ২০২৬-০২-১৬ ২০:৫৩

[ইদানিং বেশ কিছু প্রতিবেদন দেখলাম যেখানে বলা হয়েছে কিভাবে আগামী দিনে পাইকারি বেকারত্ব ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। এই প্রেক্ষিতে, এক অত্যন্ত জনপ্রিয় বাংলা গানের একটা অন্য version মাথায় এলো। প্রায় একটা প্

বিস্তারিত পড়ুন »

হুঁশ নেই, অতএব...

শ্রীহরি গলগ্রহ's picture
 বুধ, ২০২৬-০১-২৮ ১৮:২৪

কতদিন শব্দ-সমুদ্রের পাড়ে বসে আছি…
নোনতা শব্দের ঢেউ আসে, চলে যায় অনুগত কুকুরের মত
ফেলে যায় বন্ধ কাঁচের বোতলে গোটানো ভঙ্গুর সময়,
আর আর্তনাদ, আর আশ্লেষ, আরো কতো কি অপ্রয়োজনীয়…

বিস্তারিত পড়ুন »

আমি প্রেমের কবিতা লিখতে পারছিনা

শ্রীহরি গলগ্রহ's picture
 রবি, ২০২৫-১২-২৮ ১৮:৩১

আমি প্রেমের কবিতা লিখতে পারছিনাগো,
আমার দ্বিধা হচ্ছে।
চারিদিকে আকাশ আগুনে লালে লাল,
তাকে আমি কনে-দেখা-আলো ভাবতে পারছিনাগো,
আমার লজ্জা করছে।

আমাদের মধ্যবিত্ত মধ্যবয়স্ক যাপন,

বিস্তারিত পড়ুন »

এক

শ্রীহরি গলগ্রহ's picture
 শুক্র, ২০২৫-১২-১৯ ১৭:০৭

ভায়োলিন বাজে আর ভায়োলেন্স
টিভির স্পিকারে
জমা রাখা মগজেরা তেতে ওঠে
প্রাইম টাইম প্রেসার কুকারে
রিলে রিলে দিনরাত রিলে হয়
ডিপফেক মিথ্যের ঝুড়ি
কৃত্রিম দূর্বুদ্ধির কাটাছেঁড়া হয়ে

বিস্তারিত পড়ুন »

মর্ফিন

শ্রীহরি গলগ্রহ's picture
 রবি, ২০২৫-১২-১৪ ১৮:৫২

উড়ে যাওয়া শালপাতা প্লেট আর
ঘরে ফেরা চড়ুইয়ের ঝাঁক
দোমড়ানো বেডশিট আর
দুইচোখে ইনসমনিয়া ফাঁক
চাই না ক্লোরোফিল তরতাজা
টমেটোর নেশায় বেহুঁশ
ধুলো জমা বুক কেসে ফেঁসে আছি
পুনরায় কেঁচে গন্ডুষ

বিস্তারিত পড়ুন »

ঘুরে ফিরে

শ্রীহরি গলগ্রহ's picture
 বৃহ, ২০২৫-১০-০২ ২০:০৯

ঢাকে কাঠি পড়েছে: ঠাকুর থাকবে কতক্ষণ…
ধুনুচির ধোঁয়ায় মণ্ডপ আবছা। শুধু ভেসে আছে কয়েক জোড়া তুলিতে আঁকা চোখ। ছল ছল করছে আরো অনেক।
ঢাকের তাল দ্রুত হয়।

বিস্তারিত পড়ুন »

তুমি না থাকলে

শ্রীহরি গলগ্রহ's picture
 বৃহ, ২০২৫-০৮-২৮ ১৯:৪৯

তুমি না থাকলেও
দিন কেটে যাবে জানি।
রেলিংয়ের জং আর
চিড় ধরা ফুলদানি
একই থেকে যাবে।
হয়তো একটু মনখারাপ করবে রোদ্দুর,
বিষন্ন হবে হাওয়া,
বাকি কিছু সব
দৈনিক আসা যাওয়া, কলরব,
থেকে যাবে।

বিস্তারিত পড়ুন »

ভাগ

শ্রীহরি গলগ্রহ's picture
 শনি, ২০২৫-০৮-২৩ ০১:৪৯

কি অনায়েসে ভাগ হয়ে যায় মানুষ।
ভাগ হয় দেশ, ভাগ হয় সম্পর্ক।
অনায়েসে ভাগ হয় উপাসনালয়,
ফুটবল মাঠ থেকে শান্তিপুরি আর জামদানি।

ভাগাভাগি হয়ে যায় সরিকি বাড়ির হেঁসেল,

বিস্তারিত পড়ুন »

তুমি কি হারিয়েছ

শ্রীহরি গলগ্রহ's picture
 রবি, ২০২৫-০৮-১৭ ১৬:১৭

তুমি কি হারিয়েছ পথ এই প্রসন্ন সকালে?
যে প্রবল ভাইরাল এক টুকরো অফবিট স্বপ্নের খোঁজে পথে নেমেছিলে,
আজো কি খুঁজছো তুমি কারুর পাতায়?

“অনর্গল লিখে গেলে কবিতাও স্প্যাম হতে পারে”, বলেছিলে তুমি।

বিস্তারিত পড়ুন »

খাতা

শ্রীহরি গলগ্রহ's picture
 শনি, ২০২৫-০৮-১৬ ০৭:৫৮

ঘুড়ির পেছনে ছুটতে থাকা একটা ছেলে বলেছিল,
কপালের সমান্তরাল দাগগুলো নাকি
স্কুলের লাইন টানা খাতার মতো।
তাই নিজের ভাগ্য সবাই লিখতে পারে নিজের হাতেই।

আমার কলম হারিয়ে গিয়েছে।
খুঁজে দেবে কেউ?

বিস্তারিত পড়ুন »

এক অন্য অগাস্টের সকালে

শ্রীহরি গলগ্রহ's picture
 সোম, ২০২৫-০৮-১১ ০১:৪৩

অস্ফুট স্বরে জোনাকি বললো,
হিরে হয়ে জন্মাব পরের জন্মে।
খুঁজে নেবে তো আমায়?

মোমবাতি গলে গলে সাদা পাহাড়
উঁচু দেওয়াল হয়ে আছে
সুতানুটি থেকে শ্রীহট্ট।

ঘরমুখী পাখিদের ডানার ঝাপট,

বিস্তারিত পড়ুন »

রচনাপঞ্জী