লগ - চার
সহজে সহজ থেকো
যেমন যেমন তুমি আমার মতন,
আমার মতন আমি তোমাতে সম্পৃক্ত,
সহজ
নিজের কথার মত মগ্ন পৃথিবী
আলোয় আলোর মতো অধরা সুন্দর
না ছোঁয়া স্বপ্নের মত
পেলব না পাওয়া যত সুখের আকাঙ্ক্ষা
- 4টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 271

সুখ
সে কখন বসে থাকে
কলজের পাশে এসে প্রতীক্ষায়,
অহেতুক -
ভালবাসা চেয়ে
শুধু চেয়ে চেয়ে -
মূক
মায়াবী চোখের এক অদ্ভুত
অনাহত দৃষ্টিসুখ
দিয়ে অভিসরিকার মত তার উন্মুখ চিবুক,
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 234

সব্বনাশী
ভালোবাসার কথা বোলো না,
আমার সকল নিয়ে সে সুখী হয়নি,
দূর থেকে মুখ ফিরিয়ে
কি যে হাসি হাসে সে সর্বনাশী,
রাজা থেকে ফকির করা তার বাঁ হাতের খেল,
নিঃস্ব হয়ে যখন বিদায় চেয়েছি,
- 5টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 290

গুহ্য কথা!
বড় গভীর কথা ! যে গুহ্য কথাটুকু নিজেকেও বোলবার নয়!
সে বড় অদ্ভুত রঙ্গ - সঙ্গদোষে শিলা ভেসে যায়
টাইপের যে জানো সে জানো বাপু, পাঁচকান করিবার নয়
আমি বসে নানা ছলে, এমন বিচিত্র আঙিনায় -
- 12টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 298

তোকে
কখনো এখানে মেঘ কখনও অন্ধকার
কখনও আলোর থেকেও আলো সে, কি অদ্ভুত,
শুকনো পাথরে রুদ্ধ, খুলে সে বন্ধ দ্বার
কখনও তো হও হিয়া ছুঁয়ে যাওয়া আলোকদূত!
তুই তো সৃষ্টি করেই খালাস মোহের পাক
বিস্তারিত পড়ুন »- 7টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 260

কোন নামে ডাকে
ঝরে যাওয়া পাতারা কবিতা
চলে যাওয়া দিনেরা বিস্মৃতি
গেঁথে রাখা স্বপ্নেরা গান
অবেলায় হাওয়াও অতিথি
আমিতো সময় মাপি বসে
সময় সে কি বা মেপে চলে
মন তো অনেক কথা শোনে
কে সে মনে বসে কথা বলে !
- 9টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 333

কে যে বাজে
তোমার আলোর চেয়ে বেশী কিছু অচেনা আঁধার
যেখানে দৃষ্টি থামে সৃষ্টি হাত ধরেছে এবার
তোমার শানিত ইচ্ছে আমার ব্রহ্মান্ড কেবল
বহতা নদীর শুধু স্রোত থাকে কুল নিশ্চল
- 4টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 284

ফেরা
পাঁচটি লোভী নাছোড়বান্দা প্রহরীর পাহারা পেরিয়ে,
তোকে দেখতে এলাম।
অজস্র প্রার্থীর ভিড়ে তুই একা, রাজেশ্বরী।
দশহাতে, মিটিয়ে দিচ্ছিস, যার যত দাবি।
দূর থেকে, সসংকোচে, হাত পেতে দাঁড়ালাম যদি,
- 5টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 302

মন্দ বাসে
এখানে স্বপনের মতো তুই আর তোর যত কথা
আর অসম্ভব পণ
কি করে বললে তুই খুশি হোস,
কতখানি আমার আপন -
আর যতটা হাসির মতো তুই আর তোর
গভীর ব্যাখ্যানের মতো চোখ
দিয়ে চাওয়ার ভেতর দিয়ে চাওয়ানোর
- 11টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 313

খেলা
দিন আসে দিন যায় অদ্ভুত গ্রন্থিচ্ছেদক
সময় শুধুই এক চলমান ঘটনার বিভ্রম
মূঢ় মূক সাক্ষী অনর্থক
ঘুরে যাওয়া বৃথা চক্র
আবর্তনে বিপন্ন চেতনার মুমূর্ষু গোলক
- 4টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 256

উড়ো কথাটা !
নিয়েছি সরিয়ে তোর আঁচলের ভাঁজে
সেটুকু পাওনা - যেটুকু পাওয়ার কথা
নিশ্চিত করে,
যার যা যা কিছু অপাওনা তেমনই মুহূর্তের
কিছু পলকাটা আশ্চর্য্য স্ফটিক
ভাগ্যিস এসেছিলি -!
অথবা কেননা
বিস্তারিত পড়ুন »- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 240

তিন মাল্লার নতুন গান (অনুসারী )
ছিপখান তিন দাঁড়. তিনজন মাল্লা,
চৌপর দিনভর, পাড়ি দূরপাল্লা।
সারাদিন দরিয়ার, জলরোল হল্লা
কালো জলে দাঁড় বেঁধে, তিনজন মাল্লা
ঝকঝক লহরীর, বকবক শোন গো,
কথার বিরাম কই, কথাজাল বোন গো।
- 7টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 312

সোজা কথা
তোকে সোজাসুজি বলি, শোন
মর্মে মরমের কথা হয়ে আছি -
আড়ালে আবডালে ভাঙা স্বপ্নের নিরুদ্দেশ মেঘ
তুই তো বলেই খালাস পাগলী,
ভালোবাসা ঠিক অতটা সোজা কথা নয়
আনাচে কানাচে কানাকানি -
বেহদ বোকার কাহিনী,
- 5টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 267

বর্ষ নব
অকাতরে পালানো সময় আর কিছু জড়ানো পলক
আমাদের তোমাদের তাহাদের কথা
কিংবদন্তী কথামালা হেঁটমুণ্ড সজীব সভ্যতার
বাতিস্তম্ভ - বাতিদান জ্বলে যায় জ্বলে যায়
লেলিহ আগুন ঠেলে কোনো এক ওমের সন্ধানে
- 7টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 260

তুই আসবি বলে
(এক)
তুই আসবি বলে, এক আকাশ তারা সাজিয়েছি,
তোরণে টানিয়েছি চাঁদ,
শেষরাতে, স্বাতী নক্ষত্রের চোখে জল,
আমি কোনদিনই তোমার কালপুরুষ হতে পারিনি।
(দুই)
মোহমায়া শুকনো বাকলের মত ছেড়ে যাব, যদি,
- 2টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259

অফিস পাড়ার সন্ধ্যা
আঠারোশো কত - গৃহযুদ্ধে
আমেরিকা থেকে উড়ে গিয়ে
ছোট বড় মাঝারি খোচর দেখে
মিশন রোতে
দাঁড় ভর আন্দোলন –
– ক্যাথিড্রালে ঢঙী দূর থেকে ঢঙ্গায়
আর ঘণ্টা এক
রাতটার বারোটা বাজিয়ে সাদা চামড়া
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 310

সহজে হবে
যা কিছু সহজে দিয়ে সবই সহজ করে চলে যাবে,
যদি হতো -
এতো এতো রাশি রাশি বৃথা জন্মছক,
আর যত
হাজার্ নির্বোধ হাসি, প্রমাদে উৎসবে
বিষুবের দিক
ভোলা প্রবল বর্ষণ রাতে
মাতাল নাবিক
- 7টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 298

তবে তাই হোক!
তাহলে তেমনই হোক,
বীতশোক আরণ্যক মগ্ন দুই চোখ
কেমন পেলব এই অবাস্তব সৃষ্টির আম্রপালি রেখা
আর বৃত্তচাপ কিছু দেখা ও না দেখা -
আর যত বালুকণা, অপ্রাকৃত নীল সামিয়ানা -
সীমাহীন লহরীর মুগ্ধ অনুযোগ
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 317

ভুতুড়ে বন্দোবস্ত
ভুতুয়া বাবার আদর খাবার ফন্দি ফিকির রোজ
দুহাত বাড়িয়ে কাঁধটা ছাড়িয়ে মাথা চিবোনোর খোঁজ
কিসি কিসি কিস হাত নিসপিস পেটুওলা ছোটো ভূত
মেঘলা দিনের হ্যালোউইনের আবদার অদ্ভুত
- 2টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 283

সে এক পুজো
চেঁচামেচি সেই সস্তা হাতের হাট
সাড়ে আট হাতি ধাক্কা ধুতির পাড়ে
নেড়ে যাওয়া মাথা মুগ্ধ মুখের ঘাট
তবু তো সুখের নতুন গন্ধ ছাড়ে
শরতে শিশিরে কিছু কথা কিছু চাওয়া
কাশফুলে দুলে দুলে ওঠে দিনমান
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 316

কাঙাল মেলা
এই সব বাজে কথা
- জুলাই 2026 (১)
- জুন 2026 (২)
- মে 2026 (৩)
- ফেব্রুয়ারী 2026 (৬)
- জানুয়ারি 2026 (২)
- ডিসেম্বর 2025 (২)
- নভেম্বর 2025 (৩)
- অক্টোবর 2025 (৩)
- সেপ্টেম্বর 2025 (২)
- অগস্ট 2025 (২)
- জুলাই 2025 (২)
- জুন 2025 (১)
- মে 2025 (৩)
- এপ্রিল 2025 (২)
- মার্চ 2025 (৪)
- ফেব্রুয়ারী 2025 (৫)
- জানুয়ারি 2025 (৪)
- ডিসেম্বর 2024 (৬)
- নভেম্বর 2024 (২)
- অক্টোবর 2024 (৪)
- সেপ্টেম্বর 2024 (৩)
- অগস্ট 2024 (৭)
- জুলাই 2024 (৫)
- জুন 2024 (৭)
- মে 2024 (৬)
- এপ্রিল 2024 (২)
- মার্চ 2024 (১১)
- ফেব্রুয়ারী 2024 (১০)
- জানুয়ারি 2024 (১০)
- ডিসেম্বর 2023 (১১)


