মধ্য শিরায় উল্কি
হাতে হাত রাখলে হতে মধ্য শিরায় উল্কি আঁকা শোণিত সফেন
অথবা বৃষ্টি বিহীন বিরক্তিকর দুপুর শেষে
বুকেতে সদ্য জমা ঘামের মতো-
শূন্যতাতেও কুসুম কোমল ইডেন গার্ডেন—
- 12টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 305

ক্ষয়/অন্তর্দহন
যেমন করে ছড়িয়ে পড়ে ধুম
দ্বি-প্রাহরিক অলস চোখে ঘুম
তেমন করে নষ্ট হতে
“ক”জন বলো পারে?
যে দরজায় ভাঙন লাগা ঘুণ
সমরভূমে শূন্য শূর তূণ
তেমন করে স্পষ্ট ক্ষতে
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 373

ঊষা
অবনী ভবনে আলো ভরে আসে-
তরল জ্যোৎস্না ভাসে।
অবিরল ধারে করুণা কিরণে
প্রিয়তম অবকাশে-
স্বপন ছুঁয়েছে মেঘের পালকে
মগন ঘুমের আশে।
- 4টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 281

নষ্ট হওয়ার ইচ্ছে তো হয় খুব
নষ্ট হওয়ার ইচ্ছে তো হয় খুব
দুয়ার রুখে দেয়নি তো কেউ বাধা
রাত্রি গভীর ঝিল্লীরা সব চুপ
মাথার ওপর টিমটিমে চাঁদ আধা
কুজ্ঝটিকা কুড়িয়ে নিয়ে আঁধার
- 9টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 365

শিবের প্রস্তাব
বৃষ্টি মুখর সান্ধ্য প্রহর বাইরে আলোক কম
শিব ঠাকুরের রক্ত নয়ন- গঞ্জিকাতে দম।
ঝিমুচ্ছিলেন একটুখানি নাসায় দিয়ে তেল
এমন সময় দুর্গা দেবী কি দেখালেন খেল!
ভিরমি খেয়ে নেত্র মেলে বলেন ঠাকুর- একী!
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 313

বিষণ্ণতা
বেনামী মেঘেরা শহর ঢেকেছে
বিষণ্ণতার ঢেউ
এখনো অশনি গোপন তিয়াশে
ডাকেনি আহারে কেউ…
সহসা শহরে সমাবেশ এলো
ব্যাকুলা বাতুল প্রাণ
কিছুটা সরণি হাতে হাত রেখে
কিছুটা একার গান
- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 310

হারিয়ে পাওয়া
এমন তো নয় তোমায় শুধু
সব কিছুতে জিততে হবে
মাথায় রেখো ভাবনা টুকু
হয়ত কিছু হারতে হবে
হারা মানেই হারিয়ে যাওয়া
ব্যর্থ কিংবা বাতিল নয়
হারলে বরং শিখতে পাওয়া
দূর হয়ে যায় হারার ভয়
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 349

ঈশ্বর... প্রিয় শাহনূরকে
এক না ছোঁয়া স্পর্শ যখন ঈশ্বর হয়ে ওঠে...
তখনই স্বয়ং ঈশ্বরের ঈশ্বরত্ব প্রশ্নের মুখে পড়ে...
- 1টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 247

চিরকুট
স্বচ্ছতোয়া আয়নার আড়াল ছাড়া
কি করে দেখাবো বল হৃদয়ের তিল
কিছুটা বিষাদ সাগর—
কিছু ঝিলমিল...
-০-
চাঁদ গেছে ডুবে, সুগভীর ঘুম মুড়ে পাড়া
বিস্তারিত পড়ুন »- 1টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 300

চিঠি
তোমাকে দু-দুটো চিঠি পাঠিয়েছিলাম
কোন উত্তর নেই—
তৃতীয় বার লিখতে গিয়ে মনে হলো –
হয়তো বা তুমি বাড়ি নেই—!
আসলে উপেক্ষাগুলো যখন ভীষণ ভাবে নাড়া দেয়
আর
মন খারাপদের সঙ্গে কথা বলে বলে ক্লান্ত লাগে
- 5টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 302

স্বীয় সুখ
সেই জানালার পাশে বসে আছি
নিচে নীরক্ত নদী প্রবহমান
নিকষ অন্ধকারে নক্ষত্র শ্রোতা
উন্মুখ নিমগ্নতায় হাপিত্যেশ রয়েছে—
মাথা খুঁড়ে চেয়ে আনা দুঃখ
ঘাম— রক্ত— মজ্জায়—
- 2টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 299

মাথার ভেতরে
মাথার ভেতরে যুবতী কবিতা
সোমত্ত গোপিনী দিয়ে সাজানো বাগান
কোজাগরী শাড়ি লুটিয়ে
কদিন আগেও প্রেমের অভিনয় করে গেছে
যুঁই— চাঁপা— রজনীগন্ধা—
- 13টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 338

সবিনয় নিবেদন…
এত যে অবুঝ সবুজ সময় বিষণ্ণতার ভিড়ে
এত যে শব্দ- সহজ খরচ অন্ত্যমিলের মীড়ে
নিঃসঙ্গতার নীড়ে
শহুরে বলাকা স্বর্ণ শলাকা পিঞ্জর প্রিয় বুকে
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 363

জলপ্রপাত (মিশ্র অনুভূতি)
এই তোকে বলি লক্ষ্মী আমি
এই করি দূরছাই
সরে গেলে তুই এতটুকু দূরে
তক্ষুনি চোখে হারাই
বৃষ্টির নামে তোর নাম হোক
বর্ষা কিংবা মেঘ
গম্ভীরা তুই হতেও পারিস; অথবা
- 14টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 410

উলটপুরাণ
উপু-১
====================
মিথ্যে বোলো না- ছোটদের বলি;
বড়রা সাবলীল
প্রশ্নটা এলে ছোটদের থেকে
উত্তরে অশ্লীল।
মুখে মুখে ফেরে রবীন্দ্রনাথ
চেতনায় নজরুল
- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 296

অপ্রেম!
অপ্রেম এসেছিল নীরবে!
তারপর ধ্রুবতারা ছেঁড়া পথ বেয়ে
আগুন রঙে ছোপান আঁচল
ওড়ে পাগল বাতাসে।
চোখ তুলে তাকালে –
তার চোখে থাকে নিষেধের বেড়া
রেড এলার্ট মেঘ –
তবুও ধৃষ্টতা করে বলেছিল সে –
বিস্তারিত পড়ুন »- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 362

কিপটে
কিপটে হওয়ার ইচ্ছে তো হয় খুব
শব্দ যে সব খরচ করার নয়
সেই আধুলি চোরাগলি নির্নিমেষে চুপ
পড়ে পাওয়া কানা কড়ি- সম্ভাবনাময়।
এমন তো নয় এসব যখের ধন
ছড়িয়ে সবই এদিক ওদিক পানে-
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 311

ফাগুন বয়ে যায়
দুখিনী প্রদীপ রাখেনি সাজায়ে আঁধার অন্তপুরে
ফাগেরই মতন দিয়াছে উড়ায়ে সকল গগন জুড়ে
সমীরণ আসি দুয়ারে তাঁহার দিয়াছে মধুর দোলা
চরাচর জুড়ে ফাগুনের নীলে অবারিত প্রেম খেলা।
- 8টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 335

আত্মরতি
ও মেয়ে—
তুই একলা থাকার মন্ত্রণা নে শিখে
ফেরোমেন ছড়াস না তোর অচিন বারান্দায়
বুকে তার বিষাদ কিছুই রাখিস না তুই লিখে
যে পাখী উড়তে গেছে ভুলে-
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 307

লাশকাটা ঘরে শুয়ে থাক কবিদের মৃতদেহ
লাশকাটা ঘরে শুয়ে থাক সেই কবিদের মৃতদেহ
হিমশীতলতা যার অতীব প্রিয়, অতীব লেহ্য পেয়
তুষারের যুগ নেমে এসে শেষে মমি হয়ে যাক শিব
প্রতিবাদী নয় যাহাদের জিভ অসাড়তা নির্জীব ...।।
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 305

অভিজিৎ
কিছু না
- জুলাই 2026 (১)
- এপ্রিল 2026 (১)
- মার্চ 2026 (১)
- জানুয়ারি 2026 (১)
- সেপ্টেম্বর 2025 (১)
- জুলাই 2025 (১)
- জানুয়ারি 2025 (১)
- ডিসেম্বর 2024 (২)
- অক্টোবর 2024 (৩)
- মে 2024 (২)
- এপ্রিল 2024 (১)
- মার্চ 2024 (৫)
- ফেব্রুয়ারী 2024 (৬)
- জানুয়ারি 2024 (২)
- ডিসেম্বর 2023 (১)
- নভেম্বর 2023 (১)
- সেপ্টেম্বর 2023 (৩)
- অগস্ট 2023 (২)
- জুন 2023 (৪)
- মে 2023 (৭)
- এপ্রিল 2023 (৬)
- মার্চ 2023 (৩)
- ফেব্রুয়ারী 2023 (২)
- জানুয়ারি 2023 (২)
- ডিসেম্বর 2022 (৪)
- নভেম্বর 2022 (৩)
- অক্টোবর 2022 (৩)
- সেপ্টেম্বর 2022 (৫)
- অগস্ট 2022 (৩)
- জুলাই 2022 (৫)
- জুন 2022 (৫)
- মে 2022 (৬)
- এপ্রিল 2022 (৬)
- মার্চ 2022 (১০)
- ফেব্রুয়ারী 2022 (৮)
- জানুয়ারি 2022 (৪)
- ডিসেম্বর 2021 (৯)
- নভেম্বর 2021 (৯)
- অক্টোবর 2021 (১০)


