মৈনাক-এর কবিতাপাতা  |  নিজস্ব তালিকা  

গড্ডলিকা প্রবাহী

মৈনাক's picture
 শনি, ২০২৬-১০-১০ ১৫:২৭

কৃত্তিম বুদ্ধিমত্তাকে প্রশ্ন ছুঁড়ে দিলুম
মৈনাকের লেখা সম্পর্কে,
সে বললে বিদ্রোহ বিদ্রূপ; আমি
ফিরে জানতে চাইলাম কার প্রতি!
এবার সে নিশ্চুপ।
বিভ্রান্ত জিষ্ণুর মত জানতে চাইলাম

বিস্তারিত পড়ুন »

বেঁচে মরে গর্ভ আঁধারের গর্ভে

মৈনাক's picture
 বুধ, ২০২৬-১০-০৭ ১৭:৪৩

দুধে ভাতে বড় হওয়া মানুষের চামড়ায়
খোলসটা ঝেড়ে ফেলে গর্ভতে পা মাড়ায়।
যে মমতা যত্নেতে বুকে রাখে আগলে,
আস্তিনে কালসাপ ঋণ শোধে গরলে।
ধবধবে শ্বেতবেশ আতরের সুবাসে,
ছায়া দেওয়া বটগাছ ঝুরি মেলে আকাশে।

বিস্তারিত পড়ুন »

তাসের ছড়া

মৈনাক's picture
 রবি, ২০২৬-০৭-১৯ ০৬:৪৩

তুমি তো বন্ধু তারার দেশে
অজানা যোজন ক্রোশ,
আমরা রয়েছি দিব্য মেজাজে
জমিয়ে গল্প খোশ।

সেদিন যখন হাসপাতালে
মৃত্যুর পথযাত্রী,
কত যে কান্না, আর না আর না
ভেসেছিল দিনরাত্রি।

বিস্তারিত পড়ুন »

প্রভু বালাই

মৈনাক's picture
 শনি, ২০২৬-০৭-১১ ১৮:১৭

প্রভু বালাই

ভক্ত বলে নমি প্রভু
শিষ্য চাহেন ছোঁয়া,
কাল যে পথের ছিল শপথ
আজ অন্য তরী বাওয়া।
প্রভুর প্রভু বড্ড ধাঁধা!
কাল জপেছেন মালা,
ধন্দে বেজায় কোন পথে ধায়
প্রভুর চটিচ্যালা।

বিস্তারিত পড়ুন »

সাম্বা

মৈনাক's picture
 সোম, ২০২৬-০৭-০৬ ১৮:৩৮

সাম্বা
ওরা মজে হাসিকান্নায়

ভালবাসে ফুটবল,

আমাদের আছে ধর্মের খেলা

বিভেদের হলাহল।

ওদেরও আছে বিশাল সংখ্যা

সাম্বাতে মাতে কোটি,

আমরা মাতি উদ্‌যাপনে

পায়ে দিই তেল, চাটি চটি।

বিস্তারিত পড়ুন »

দুঃখসুখের কবি

মৈনাক's picture
 শনি, ২০২৬-০৫-০৯ ০৯:৪৬

অকাব্যের মৌলিকতায়
পাছে কবির ধ্বনি বাজে,
তাই কাব্য করেন গালি পেড়ে
যাতে রবি-সাজ না সাজে।

বিধি বাম হাল সঙ্গীন
অনুকরণ আধুনিক,
নিন্দাস্তুতি আলোচনা,
রবিই চতুর্দিক।

বিজিতর বিজয় কেতন

বিস্তারিত পড়ুন »

ছাতাহীন

মৈনাক's picture
 রবি, ২০২৬-০৫-০৩ ১২:২২

বারবার কড়ানাড়া আমার স্বভাব না
এ'কথা জোর দিয়ে বলতে পারিনা,
তবে অবহেলার আগল ঠেলে শেকল নাড়তে যে
মোটেও ভাল লাগেনা তা বেশ বলতে পারি।

কেউ ডাকলে উপেক্ষা করতে পারিনা

বিস্তারিত পড়ুন »

অনামি বেনামী আমি

মৈনাক's picture
 রবি, ২০২৬-০৩-২২ ১৬:৫২

থামাতে চাও আমার কলম?
একটাই পথ, এসো
আমায় রক্তাক্ত করো।
কলম তো থামবে,
তবু ঝরা রক্ত লিপিবদ্ধ হবে।
থামিয়ে দিতে চাও ধ্বনি!
এসো মুখ চেপে ধরো,
তবু যন্ত্রনাক্লিষ্ট চোখে
ফুটে উঠবে ভাষা,

বিস্তারিত পড়ুন »

যেদিন আমি তুমি হয়ে যাব

মৈনাক's picture
 বুধ, ২০২৬-০৩-০৪ ১৮:২৭

আমিও বাবার মত হয়ে যাব
জানি সেদিনটা দুরে নয় খুব,
প্রশ্নটা প্রশ্নই থেকে যাবে
স্মৃতিরা আঁধারে দেবে ডুব।

শাত্‌-ইল-আরবটা যে চিনিয়েছে
অটোমান, পাশা বা আতাতুর্ক,
চলমান অক্ষর আবছা

বিস্তারিত পড়ুন »

ঋতু দারিদ্র্য

মৈনাক's picture
 মঙ্গল, ২০২৬-০২-২৪ ১৭:২৫

দেখেছি তোমায় সব ঋতুতেই
কেবলই বসন্তে নয়,
তোমার তপ্ত আগুনে পুড়েছি
পেয়েছি গ্লানি ভরা পরাজয়।

যেদিন ঝরেছে প্রেমের বর্ষা
তোমার উঠোন জুড়ে,
আমার বাগিচা প্লাবিত হয়েছে

বিস্তারিত পড়ুন »

ভালবাসার বাসায় পর

মৈনাক's picture
 শনি, ২০২৬-০২-১৪ ১০:৩৩

আজ ফাল্গুন সব গুণ আগুন
বসন্ত জাগ্রত দ্বারে,
ভালবাসার ভ্যালেন্টাইন
আর্তনাদেও মরে।
কারোর হাতে রাঙা গোলাপ
কোথাও ঝরছে রক্ত,
তুমি যখন কেক কেটেছ
হয়েছে লাশ শনাক্ত।
তুমি যখন পরিয়ে দিলে

বিস্তারিত পড়ুন »

বিগত রবির বার্তা

মৈনাক's picture
 রবি, ২০২৫-১২-২৮ ১৭:১১

ঘুম ভেঙে দেখি বিচ্ছেদে ছোটা ও ছুটি
আজ যে রোববার,
একসাথে তারা হবেনা মোটেও
ফিরবে কাল আবার।

যদি'বা ফেরে একসাথে হয়ে কাল
আজ নেই তারা বন্ধনে,
এ বন্ধন গত বা আগামির অটুটে হোক,

বিস্তারিত পড়ুন »

রস বন্দনা

মৈনাক's picture
 মঙ্গল, ২০২৫-১২-২৩ ১৭:৩৭

মিষ্টি তুমি মিষ্টি
কি অপরূপ সৃষ্টি
নধর কান্তি রসের দেহে
পড়ুক লোভের দৃষ্টি
মিষ্টি তুমি মিষ্টি।

তোমার ছানা ক্ষীরের দেহ
আছে, অনেক মায়া মোহ।
তারিয়ে তারিয়ে রসনা রসে
ভিজুক ডায়বেটিকের দেহ

বিস্তারিত পড়ুন »

বিপথু শপথ

মৈনাক's picture
 বৃহ, ২০২৫-১১-২৭ ১৭:১৫

কয়েক ফোঁটার বৃষ্টি ভিজে
চুপসে যাওয়া, কয়েক দিনেই
আপন পরের সংজ্ঞা পাওয়া
কয়েক হরফ ঠিক আছি’টা
ঠিক না হয়ে হারিয়ে যাওয়া।

এক দুঃখের কষ্টটাতে কেঁদে ভাসা
সব হারানোর যন্ত্রনাতেও চিলতে হাসার

বিস্তারিত পড়ুন »

তৈলাক্ত

মৈনাক's picture
 মঙ্গল, ২০২৫-১১-১৮ ১৫:৫২

বলছে যদিও অয়েল ফ্রি কিন্তু
আড়ালে আবডালে তেল চলতে থাকে,
কড়াইয়ের গা বেয়ে চুঁয়ে পড়ে,
ওভেন গড়িয়ে বেয়ে নামে মেঝেয় তবুও
তেলের নামা আছে থামা নেই।

তেল যখন আপ্তবাক্য না মেনে গড়িয়ে নামে

বিস্তারিত পড়ুন »

আবেগাবসর

মৈনাক's picture
 রবি, ২০২৫-১১-০৯ ১০:৪২

আবেগেরও বয়স হয় সাথে
অনুভূতির পরিবর্তন হয়,
যেমন ধরো গিয়ে আগে যেটাতে
এক্ষুনি তক্ষুনি ব্যাপার হোতো..
এখন কেমন একটা যেন গা'ছাড়া।

সময়ের সাথে পা মেলাতে যেয়ে
অনুভূতির কেমন হাঁপ ধরে আসে,

বিস্তারিত পড়ুন »

আষাঢ়ে আশা

মৈনাক's picture
 শনি, ২০২৫-১১-০৮ ১২:২৮

ধর্ম মানেন সব সাধারণ
শুধু ধারণ অক্ষম কর্মী,
উদ্‌যাপন আর পালন মাঝে
অসফল বি-ধর্মী।
রূপ-যৌবন ধন-দৌলত
সুয্যিমামার পাটে,
জ্ঞানের আলো ছড়িয়ে দিগন্তে
অসীমে শূন্যে হাঁটে।
রোশনাই আর প্রাচুর্যে যদি

বিস্তারিত পড়ুন »

মাথা ঝিমঝিম

মৈনাক's picture
 মঙ্গল, ২০২০-০৮-২৫ ১২:০৪

মাথা ঝিমঝিম

হুজুর বলে আসন দিয়ে
খেজুর করবো তারে নিয়ে।
এই তো মোদের রীতিনীতি
সত্যি কথা বলায় ভীতি।
কেউ যদি বা পাশেও দাঁড়ায়
ঘেঁটি ধরে বমন করায়।
সবাই মিলে খুলে কব্জা
পেরেক ঠোকে যার যেমন যা।

বিস্তারিত পড়ুন »

চল পলায়ে কিন্তু যাবি কই

মৈনাক's picture
 শুক্র, ২০২০-০৭-২৪ ১০:৪৮

চল পলায়ে কিন্তু যাবি কই

রিয়েল যোজনে নেই
ভার্চুয়াল ভ্যাকসিন
ভ্যাকেশনে নেশনটা
কর্মেরা বড় ক্ষীণ।
প্রকল্পে ভ্যাকুয়াম
সারছে যে অল্পে
ধরাচূড়া প্রতিরোধ
সবটাই গল্পে।
কল্পনা বিলাসিতা

বিস্তারিত পড়ুন »

দুর্মূল্য অবসর

মৈনাক's picture
 বৃহ, ২০২০-০৭-০৯ ১৮:৪৭

দুর্মূল্য অবসর
মৈনাক
শ্রমিক যখন মৃত্যু মিছিলে
যুদ্ধে বীর জওয়ান,
সাবধানী যত খিল এঁটে সাধে
অশ্রুজলের গান।
দিনরাত শ্রমে এক করা দেহ
পরিবার ক্রমে ভঙ্গ,
এক একে খালি নেই বাগে মালি

বিস্তারিত পড়ুন »